বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

তিশা বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় মতলবের দুই ভাইয়ের মৃত্যু

মতলব চাঁদপুর প্রতিনিধি
শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮:৪১ অপরাহ্ন

ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের সড়কের ভবেরচরের দড়িবাউশিয়া এলাকায় শুক্রবার রাত আনুমানিক সোয়া ৭ টার দিকে মোটরসাইকেল দূর্ঘটনায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন মাহমুদুল হাসান মুন্না (৩১) ও মেহেদী হাসান (৩০)। সম্পর্কে দুজন মামাতো ও ফুফাতো ভাই।

মাহমুদুল হাসান মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং অপরজনের বাড়ী একই উপজেলার কাশিমপুর গ্রামে।তবে তার পিতার নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী মতলবের মাজহারুল ইসলাম সোহান বলেন, মোটরসাইকেল আরোহী দুজন মতলব থেকে ঢাকা যাওয়ার সময় মুন্সিগঞ্জের ভবেরচর দড়ি বাউশিয়া এলাকায় তিশা বাসটি মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দেয়।সাথে সাথে মোটরসাইকেল আরোহী দুজন ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। অপরজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যায়। পুলিশ সংবাদ পেয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তিশা বাসটি আটক করতে সক্ষম হয়।তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

নিহত মাহমুদুল হাসান মুন্না চাঁদপুর শহরে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে ২০১২ সালে এইচএসসি পাস করেন। বর্তমানে টেক্সটাইল ইন্জিনিয়ারে একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করতেন বলে জানা গেছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন,দুর্ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার এবং তিশা পরিবহন বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর