রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কোরবানির পশুবাহী ট্রাকে বিশেষ নিরাপত্তা, সিরাজগঞ্জে মাঠে ৬০০ পুলিশ জৈন্তাপুরে মোবাইল ডিভাইস ও টোকেনসহ ৪ জুয়াড়ী আটক ত্রিশালকে পর্যটন সমৃদ্ধ ‘নজরুল সিটি’ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি ‘বিখ্যাত রাজা’র কৃতজ্ঞতা শিশু রামিসা হত্যা: ১ জুন সোহেল-স্বপ্নার বিচার শুরু শিশু ও নারীদের ধর্ষণ ও পাচার প্রতিরোধে ওয়াইডব্লিউডিআরসি’র বাজেট বরাদ্দের দাবিতে কর্মশালা ফরিদপুরের নগরকান্দায়  বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ নিহত ৫ কুড়িগ্রাম জেলা যুবদলের আইকন ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা পীরগাছায় ৪ হাজার ৩৩৮ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু ব্যাক্তি উদ্যোগে ফটিকছড়ি মরা ধুরুং খাল খনন কৃষকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালত টিলা কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা

ত্রিশালকে পর্যটন সমৃদ্ধ ‘নজরুল সিটি’ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি ‘বিখ্যাত রাজা’র কৃতজ্ঞতা

ময়মনসিংহ ব্যুরো
রবিবার, ২৪ মে, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় জন্মস্থান যেখানে কবি সত্ত্বা বিকাশের অমোঘ প্রেরণার উৎসস্থল, কবির সেই কৈশোর ও বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালকে বিশ্বের অন্যতম সেরা পর্যটনকেন্দ্র গড়ে তোলার জন্য ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা দেওয়ায় অন্যদের মত বিখ্যাত রাজা মামার চা এর সত্ত্বাধিকারী কবি আজহার উদ্দিন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন সারাদেশের পর্যটকরা কক্সবাজারে ঘুরতে যায়, আর প্রধানমন্ত্রীর অভিপ্রায় বাস্তবায়িত হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ত্রিশালে আসবেন। তিনি আন্তর্জাতিক মানের উপযোগী করে প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কবি নজরুলের বাল্যস্মৃতি বিজড়িত ‘নজরুল সিটি’ গড়ে তোলার মহাপরিকল্পনা গ্রহণ করে তা অবিলম্বে বাস্তবায়নের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানান। এটি বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্প আরো সমৃদ্ধ হবে। যা দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবিবার (২৪ মে, ২০২৬) ত্রিশালের নজরুল মেলায় বিখ্যাত রাজা মামার চা স্টলে উপস্থিত পর্যটকদের কাছে এই প্রতিক্রিয়া জানান। কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্ব সাহিত্যের দরবারে আরও বেশি ছড়িয়ে দেয়া প্রয়োজন উল্লেখ করে গত শনিবার (২৩ মে,২০২৬) ময়মনসিংহের ত্রিশালে ‘ নজরুল মঞ্চে’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি বলেছেন, ‘তার জীবনবোধ তার জীবন দর্শন প্রজন্মের পর প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এরই অংশ হিসেবে আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা দেয়া যায় কিনা, এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাই।’

দেশ-বিদেশের সৌখিন পর্যটকদের বাড়তি আকর্ষণ বাড়াতে পর্যটন সমৃদ্ধ ২৮টি স্থানে বিখ্যাত রাজা মামার সুস্বাদু চা এর স্টল স্থাপন করে ইতিমধ্যেই বেশ খ্যাতি অর্জন করে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছেন বিখ্যাত রাজা মামার চা এর সত্ত্বাধিকারী কবি আজহার উদ্দিন। এছাড়াও ঢাকায় প্রতিবছর আন্তর্জাতিক বাণিজ্যমেলা ও ত্রিশালের নজরুল মেলাসহ দেশের বিভিন্ন মেলায় বিখ্যাত রাজা মামার সুস্বাদু চা এর স্টল স্থাপন করছেন।

প্রতিটি স্টলে থরে থরে সাজানো মাটির কাপ, পিতলের জগ, আর দোকানের কোণায় রণসাজে সজ্জিত এক রাজার তাম্রমূর্তি। সেই তাম্রমূর্তির পাশে দাঁড়ানো মাথায় পাগড়ি আর শরীরে লাল শেরোয়ানি পড়া লোকটাকে সবাই ডাকছেন রাজা মামা নামে।

দর্শনার্থীরা শুধু চা খেতে না, রাজা মামার সঙ্গে সেলফি তুলতেপ মেলায় লাইন পর্যন্ত ধরেছেন। তিনি গোঁফে তাও দিতে দিতে হাসি মুখে সবার সঙ্গে তুলছেন সেলফি, জনে জনে গিয়ে রাজা মামা জিজ্ঞাসা করছেন চায়ের স্বাদ ঠিক আছে কি-না!

রাজা মামার জন্ম ময়মনসিংহের ত্রিশালের নওধার গ্রামে। দুই ভাই, চার বোনের বড় সংসারে শৈশবে স্বচ্ছলতার মুখ দেখেননি বললেই চলে। জীবিকা নির্বাহের তাগিদে শৈশব-কৈশোর কেটেছে কখনো মানুষের বাসায় কাজ করে, কখনো রাখাল হিসেবে অন্যের গোয়াল ঘরে, আবার কখনওবা বাসে চকলেট-সিগারেট হকারি করে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেও কেন জানি ভাগ্য সুপ্রসন্ন হচ্ছিল না রাজা মামার। ভাগ্যান্বেষণে ত্রিশাল থেকে পাড়ি জমান ঢাকা। বিমানবন্দর এলাকায় শুরু করেন হকারি। থাকার কোনো জায়গা ছিল না বলে বহুদিন রাত কাটিয়েছেন পাবলিক টয়লেটের ছাদে।

পরবর্তীতে একজনের মাধ্যমে গ্রামের জমি বিক্রি করে পাড়ি জমান দুবাইতে। কিন্তু দুবাইতে গিয়েও যেন অন্ধকারে নিজের ভাগ্য হাতড়ে বেড়াচ্ছিলেন এ চা বিক্রেতা। দুবাইতে আয়-রোজগার খুব বেশি কিছু করতে না পারলেও সেখানকার বাবুর্চিদের অনুরোধ করে শেখেন চা বানানোর কায়দা-কানুন। দুবাইয়ের শেখরা কী চা পান করেন, সেই চায়ের রেসিপি ও পরিবেশন শিখে রাজা মামা মনস্থির করেন দেশে ফিরে নিজের একটি চায়ের দোকান দেবেন। ২০১৮ সালে দেশে ফিরে বিমানবন্দর এলাকায় ভ্যান গাড়িতে চা বিক্রি শুরু করেন রাজা মামা। সেই সময় তার এক কাপ চায়ের দাম ছিল ৫০ টাকা। মানুষ ৫০ টাকা কাপে চা খাবে, তাও আবার রাস্তার পাশের চা। তা ছিল তখন অকল্পনীয়। কিন্তু যারা একবার রাজা মামার চা খেয়েছেন, তারা নাকি আর অন্য কোনো চায়ে স্বাদ পাননি – এমন দাবি রাজা মামার।

রাজা মামা বলেন, ‘যখন দুধের লিটার ২০ থেকে ২৫ টাকা, তখন থেকে ৫০ টাকা দামে এক কাপ চা বিক্রি করি। এখন দুধের লিটার ৯০ টাকা থেকে ১০০ টাকা, এখনও একই দামে চা বিক্রি করি। অনেকেই দুধ-চিনির দাম বেড়েছে বলে চায়ের দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমি বাড়াইনি।’

চা বিক্রিতেই ভাগ্য ফিরেছে রাজা মামার। শুরুতে মিরপুরে দিয়েছেন স্থায়ী চায়ের দোকান। এরপর একে একে দেশের নানা প্রান্তে মোট ২৮টি চায়ের দোকান দিয়েছেন তিনি। শুধু চা বিক্রি করেই মাসে কয়েক লাখ টাকা মুনাফা করেন বলেও জানান তিনি। রাজা মামা বলেন, ‘এক সময় ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা বেতনের চাকরির জন্য মানুষের হাতে পায়ে ধরেছি। চাকরি পাইনি। চা বিক্রি করি বলে মানুষ অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এখন আমার চায়ের দোকানের কর্মচারীরা ১২ হাজার থেকে ২৮ হাজার টাকা বেতন পায়। আমি বিশ্বাস করি একজন মানুষ পরিশ্রম করলে এবং যে কাজকে ভালোবাসে সেখানে লেগে থাকলে সাফল্য আসবেই।’

রাজা মামার চায়ে কী এমন আলাদা স্বাদ জানতে চাইলে ইসরাত নামে এক ক্রেতা বলেন, ‘ কক্সবাজারে রাজা মামার দেয়া প্রথম চায়ের দোকানে চা খেয়েছিলাম। এক চুমুক দেয়ার পরেই দেখি মুখ খাঁটি দুধ, পেস্তা বাদাম আর অদ্ভুত এক সুগন্ধীতে ভরে গেছে। চা শেষে চায়ের মালাই একদম জিভে লেগে থাকে। সেই থেকে রাজা মামার চায়ের ভক্ত। বাণিজ্য মেলায় তার স্টল আছে শুনে কেনাকাটা করার আগে তার দোকানে এসেছি চা খেয়ে দিন শুরু করবো বলে।’

রাজা মামার চায়ের রেসিপি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দুবাইয়ের রাজা-বাদশাহরা যে রেসিপির চা খান তিনি একই রেসিপি ব্যবহার করে চা তৈরি করেন। কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তাবাদাম, জাফরান, তালমিছরি, সুগন্ধি ও নানান মসলা দুধের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে আবার গুঁড়া দুধ দিয়ে চা তৈরি করা হয়। এই চা সরাসরি আগুনে গরম না করে উত্তপ্ত বালুতে গরম করা হয়। এতে করে চায়ের স্বাদ আরও বাড়ে।

তবে দুবাইয়ের চায়ের তুলনায় রাজার চায়ে ভিন্নতা তার চা পরিবেশনের পাত্রে। মাটির কাপে চা পরিবেশন সম্পর্কে রাজা মিয়া বলেন, ‘বাংলার মাটির অজস্র গুণ। তার মধ্যে সবচেয়ে বড় গুণ এই কাপে চা ঢাললে বাড়তি পানি মাটির পাত্র শুষে নেয়। শুধু দুধ আর মালাইয়ের অংশটুকু কাপে থাকে। এতে করে চায়ের স্বাদ বহুগুণে বেড়ে যায়।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজা জানান, তিনি দেশের প্রতিটি জেলায় নিজের চায়ের দোকান দিতে চান।


এই বিভাগের আরো খবর