শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে ঝুঁকিপূর্ণ এক অভিযানে নবী হোসেন (৩৩) ও মোঃ শামীম (২৮) নামের দুই ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার রাত সোয়া দশটার দিকে ত্রিশাল থানাধীন বাগান রাগামারা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ত্রিশাল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নবী হোসেনের বিরুদ্ধে ২২টি এবং শামীম ডাকাতের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও গরু চুরির অভিযোগও রয়েছে।

এ ব্যাপারে গতকাল মঙ্গলবার দুপুরে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ থানা চত্বরে এক সংবাদ সমম্মেলনে এ সব তথ্য জানান। তিনি আরো জানান, ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই নাহিদ পারভেজ, এসআই বাবুল, এসআই মোহসীন, এএসআই শফিক এবং ডিএসবি ওয়াচার কং পলাশসহ একটি দল।

অভিযানের সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে ওই দুই আসামিকে আটক করতে সক্ষম হন। তিনি আরো জানান, এ সময় তাদের হেফাজতে থাকা সাদা জিপারে রক্ষিত অবস্থায় মোট ১৩ (তের) গ্রাম বাদামী রংয়ের হেরোইন, যার বাজার মূল্য অনুমান ১ লাখ ৩০ হাজার (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা, ধাতব তার কাটার কাজে ব্যবহৃত একটি প্লাস, ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ (সিঙ্গেল কেভিন) গাড়ী, ডাকাতির কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়।


এই বিভাগের আরো খবর