সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোনয়ন নাটকের অবসান: বগুড়া-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যানে সিএনজির ধাক্কায় মৃত্যু, আহত-৩

গাজীপুর শ্রীপুর প্রতিনিধি 
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যানের পেছনে সিএনজির ধাক্কায় আনসার আলী নামে ১জনের মৃত্যু হয়েছে । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ বুধবার (২৩ এপ্রিল ) ভোরের দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উপজেলার উজিলাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনসার আলী (৬৫) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার  সর্দারপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে। তিনি দিন মজুরির কাজ করতেন। এ ঘটনায় আহত ৩ জনের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন বলেন, ‘বুধবার ভোর ৫ টার দিকে বরমীগামী একটি কভার্ডভ্যান ন্যাশনাল পোল্ট্রি ফিড গেইট এলাকায় এসে পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন শ্রমিক নিয়ে বরমীগামী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আনসার আলী নামে একজন মারা যান। আহত ৩ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থাও আশংকাজনক।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ড: আসমা উল হোসনা বলেন, আনসার আলী নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সম্ভবত তিনি দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। অপর ৩ জন আহত ব্যক্তির মধ্যে ১ জন গুরুতর আহত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। অপর দু’জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মনোয়ার হোসেন বলেন,’খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে যায় পুলিশ। নিহত আনসার আলীর লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যান আটক করা সম্ভব হয়নি। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনি প্রক্রিয়া নেওয়া হবে।’


এই বিভাগের আরো খবর