বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

দীর্ঘ ছুটি শেষে প্রাথমিকে ক্লাস শুরু, মাধ্যমিকে কাল

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : রমজান ও ঈদুল ফিতরে দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে আজ থেকে ক্লাস শুরু হয়েছে। আর আগামীকাল বুধবার খুলবে মাধ্যমিক বিদ্যালয়গুলো।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে পূর্ণভাবে শুরু হয়েছে প্রাথমিকে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে।

ছুটি শেষে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ প্রকাশ করেছে।

ছুটি শুরু হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে। পরদিন থেকেই শুরু হয় রমজানের ছুটি। এরপর একে একে দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটিতে প্রায় ৪০ দিন ধরে বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়গুলো।

যদিও সোমবার (৭ এপ্রিল) থেকে স্কুল খোলার কথা ছিল, তবে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে সেদিন ক্লাস হয়নি। ফলে মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে পূর্ণভাবে শুরু হয়েছে পাঠদান।

এদিকে, মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও দীর্ঘ ছুটির পর আগামীকাল বুধবার (৯ এপ্রিল) থেকে ক্লাস শুরু হবে। কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকেই শিক্ষার্থীরা ছুটিতে ছিল, কারণ ২৮ ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি। মাধ্যমিক পর্যায়ে এই ছুটি প্রায় ৪০ দিন স্থায়ী হয়েছে।

মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়েছিল আরও আগে, ২৫ ফেব্রুয়ারি থেকে। ঈদসহ অন্যান্য ধর্মীয় দিবসে ৪২ দিনের ছুটি শেষে মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে সেগুলোও চালু হয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর