সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত মতলব উত্তরে ৬০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক পাইকগাছায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা

অনলাইন ডেস্ক :
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অন্যান্য ডেস্ক : শহুরে জীবনে একাকিত্ব কাটাতে কিংবা শখের বশে অনেকে কুকুর-বিড়ালসহ বিভিন্ন ধরনের পশু-পাখি পোষেন। প্রিয় পোষা প্রাণী একসময় পরিবারেরই সদস্য হয়ে ওঠে। কিন্তু প্রিয় প্রাণীটিকে নিয়ে সারাক্ষণই দুশ্চিন্তায় থাকতে হয় পোষ্য মালিকদের। তাদের প্রিয় পোষা প্রাণীকে অসুস্থ হয়ে পড়তে দেখাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, এবং এর চেয়েও কঠিন কাজ তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক যানবাহন খুঁজে পাওয়া। আর এটি বেশিরভাগ সময়ই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এই জরুরি প্রয়োজনটি মোকাবিলা করতে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স সেবা।

যানবাহনের অভাবে কোনো পোষা প্রাণী যেন কষ্ট না পায়, এই লক্ষ নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি থেকে প্রাণীদের জন্য এই আম্বুলেন্স সেবা চালু করেছে ‘সুস্থতা’ নামের একটি প্রতিষ্ঠান।

জানা গেছে, এই পেট অ্যাম্বুলেন্স পোষা প্রাণীকে নিকটস্থ ভেটেরিনারিতে বা শহরের বাইরে দীর্ঘ দূরত্বে নিয়ে যেতে পারে। সেবার চার্জ সাধারণ অ্যাম্বুলেন্সের মতো, যা সব পোষ্য মালিকের জন্যই সাশ্রয়ী। এই অ্যাম্বুলেন্স সেবা প্রি-বুক করা যাবে, www.susthotaa.com এ। এছাড়া, 09601 222 777 নম্বরে কল করে জরুরি সেবার নেয়া যাবে। নিয়মিত অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি এ উদ্যোগে ৫০টি আম্বুলেন্স নিয়োজিত রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘সুস্থতা’র চেয়ারম্যান অ্যাঞ্জেলো আফনান হামিদ তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, তার একটি পোষা কুকুর ছিল। কিন্তু গাড়ি না থাকায় তার কুকুরটিকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে ভোগান্তিতে পড়তে হতো তাকে। অনেক চালক এতে রাজিই হতেন না। তখন তিনি বুঝতে পারেন মানুষের মতো পোষা প্রাণীর জন্যও একটি ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন।

‘সুস্থতা’র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মেজবাউল আমিন বলেন, ‘দেশব্যাপী থাকা এই অ্যাম্বুলেন্স সেবাটি পোষা প্রাণীটিকে কাছাকাছি বা শহরের বাইরে দূর-দূরান্তেও পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে পারবে।

এদিকে, পোষা প্রাণীর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করায় সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে প্রশংসায় ভাসছে প্রতিষ্ঠানটি। নেটিজেনদের কেউ বলছেন, এমন উদ্যোগের খুব দরকার ছিল। কেউ বলছেন, অনেকদির পর একটি ভালো কাজ হলো। এমন ভালো কাজ প্রত্যেক জেলায় ছড়িয়ে পড়া উচিত বলেও মনে করছেন কেউ কেউ।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর