শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

নওগাঁর রাণীনগরে আবারো এক সপ্তাহে ৭টি গরু চুরি

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে হঠাৎ করেই আবারো বেড়ে গেছে গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনা। বুধবার রাতে উপজেলার জলকৈ গ্রাম থেকে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাতটি গরু চুরির ঘটনা ঘটল। প্রতিনিয়ত এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জলকৈ গ্রামের জাহিদুল ইসলাম আলেম জানান, জলকৈ বাজারস্থ্য ধান ভাঙ্গা মেলে ছোট একটি গরুর খামার রয়েছে তার। আপাতত: দুটি গরু ছিল খামারে। বুধবার রাতে চোরেরা মেইন গেটের এবং গোয়াল ঘরের তালা কেটে ভিতরে প্রবেশ করে দুটি গরুর মধ্যে প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা দামের একটি গরু চুরি করে নিয়ে গেছে। পাহারাদার দেখতে পেয়ে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল রাতে উপজেলার গুয়াতা গ্রামের আবু বক্কর সিদ্দিক তালুকদারের গোয়াল ঘরের তালা কেটে প্রায় এক লক্ষ ৮০ হাজার টাকা দামের দুটি এবং গত ৩ মে রাতে উপজেলার রাতোয়াল গ্রামের মজিবুর রহমান এবং তার ছেলে দুলাল হোসেনের গোয়াল ঘরের তালা কেটে দুই লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।

এর আগে গত বছরের ১৫আগষ্ট থেকে চলতি বছরের ১০মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে এসব চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত চোরাই গরু উদ্ধার কিম্বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, জলকৈ গ্রামে গরু চুরির সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া আগের চোরাই গরুগুলো উদ্ধারসহ জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর