বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ নাটোরে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কয়েকজন মন্ত্রীত্বের লোভে বিকল্প রাজনীতি বিসর্জন দিয়েছেন বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই : তথ্য উপদেষ্টা আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট দক্ষ জনশক্তি প্রেরণে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন এএসপি আল ফাহাদ হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব

নওগাঁর রাণীনগরে লটারির মাধ্যমে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৮:১০ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৮টি ইউনিয়নের ১৬টি পয়েন্টের জন্য নতুন ১৬ জন ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

উপজেলা ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলামের সঞ্চালনায় লটারির অনুষ্ঠানে কমিটির সকল সদস্যবৃন্দ, উপজেলার ৮টি ইউনিয়নের আবেদনকারী, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার সুবিধাভোগীদের মাঝে মাসে একবার ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়।

খট্টেশ^র রাণীনগর সদর ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে রাণীনগর বাজার খাদ্য গুডাউন গেইট পয়েন্টে মো. মামুনুর রশিদ ও সিম্বা বাজার পয়েন্টে শ্রী দিবাকর চন্দ্র সরকার ডিলার নির্বাচিত হন। কাশিমপুর ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে সাহানাপাড়া পয়েন্টে মো. গোলাম মোস্তফা ও ত্রিমোহনী বাজার পয়েন্টে আবেদনের মধ্যে লটারিতে ওঠা নামের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকায় পরবর্তিতে তদন্ত সাপেক্ষে ওই পয়েন্টের ডিলারের নাম ঘোষণা করা হবে। বড়গাছা ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে বড়গাছা পয়েন্টে তানভীর আহমেদ সিদ্দিকী ও ভাটকৈ বাজার পয়েন্টে মন্টু সিপাই ডিলার নির্বাচিত হয়।

গোনা ইউনিয়নের দু’টি পয়েন্টের মধ্যে বেতগাড়ি বাজার পয়েন্টে সোহেল রানা ও গোনা বাজার পয়েন্টের জন্য প্রাপ্ত আবেদনপত্রের সকল আবেদনপত্রই যাচাই-বাছাইয়ে বাতিল হওয়ার কারণে ওই পয়েন্টে পরবর্তিতে আবেদনের প্রেক্ষিতে নাম ঘোষণা করা হবে। মিরাট ইউনিয়নের দু’টি পয়েন্টের মধ্যে জামালগঞ্জ পয়েন্টে ওহিদুল ইসলাম ও আতাইকুলা পাগলির মোড় পয়েন্টে আহসান হাবীব নির্বাচিত হন। কালীগ্রাম ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে রাতোয়াল বাজার পয়েন্টে মোছা. রশিদা ও কুতকুতিতলা পয়েন্টে আবু বক্কর সিদ্দিক নির্বাচিত হয়েছেন। একডালা ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে আবাদপুকুর বাজার পয়েন্টে সবুজ আলী ও জলকৈ বাজার পয়েন্টে আকরাম হোসেন নির্বাচিত হন। পারইল ইউনিয়নের ২টি পয়েন্টের মধ্যে ভান্ডারগ্রাম বাজার পয়েন্টে আব্দুল মজিদ প্রামাণিক ও বিলকৃষ্ণপুর বাজার পয়েন্টে শহিদুল ইসলাম ডিলার নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই-বাছাই অন্তে প্রকাশ্যে লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তাদের নামের তালিকা জেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে। জেলা কমিটি প্রাথমিকভাবে বিজয়ী ডিলারদের নামের তালিকাকে চুড়ান্তভাবে অনুমোদন দিলেই আমরা ডিলারদের চুড়ান্তভাবে নিয়োগ প্রদান করবো। আর চুড়ান্তভাবে নিয়োগের পরেই চলতি মাস থেকেই ডিলাররা তাদের কার্যক্রম শুরু করবেন।


এই বিভাগের আরো খবর