মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ নাটোরে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কয়েকজন মন্ত্রীত্বের লোভে বিকল্প রাজনীতি বিসর্জন দিয়েছেন বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই : তথ্য উপদেষ্টা আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট দক্ষ জনশক্তি প্রেরণে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন এএসপি আল ফাহাদ হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব

নওগাঁর রাণীনগরে সরকারি হাটের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:১১ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল হাটে সরকারি জায়গা থেকে এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করা হয়। নানা জটিলতার প্রায় এক বছর পর কুজাইল হাটে সরকারি দোতলা পল্লী মার্কেট ভবন নির্মাণের জায়গা থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।

এ সময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, স্থানীয় ইউপি সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে এক মাস আগে হাটের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের নোটিশ করা হয়েছিল। সেই নোটিশের প্রেক্ষিতে সোমবার এই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। যারা তাদের স্থাপনা সরিয়ে নেননি, উচ্ছেদের পর সেই স্থাপনার উপকরণগুলো বাজেয়াপ্ত করে পরে নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।

উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হাটে ১২ হাজার ৬ শ’ বর্গফুট জায়গায় চারতলা ভিতের উপর দোতলা পল্লী মার্কেট ভবন নির্মাণ কাজের দরপত্র আহবান করা হয়। নিচতলায় কাঁচা বাজার ও উপর তলায় ২৪টি দোকান ঘর নির্মাণ হবে। যার প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৪৭ লাখ টাকা। ইতিমধ্যেই দরপত্রের মাধ্যমে মেসার্স সাহারা কনস্ট্রাকশন-ইএসবি নামক ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজটি পেয়েছেন। ভবনের নির্মাণ কাজ গত বছরের ১৯ মে শুরু হয়ে ২০২৫ সালের ৩০ আগষ্ট শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের নানা জটিলতার কারণে এখনো কাজ শুরু করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।

রাণীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন বলেন, স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত জটিলতার কারণে ভবন নির্মাণের জায়গাটি ফাঁকা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে। উচ্ছেদ কার্যক্রম শেষে দ্রুতই ভবন নির্মাণের দৃশ্যমান কাজ শুরু করা হবে। সবার সার্বিক সহযোগীতা নিয়ে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ভবন নির্মাণের কাজ শেষ করার চেষ্টা করবো।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, আধুনিকমানের হাটের ভবন নির্মাণ করা খুব ভালো উদ্যোগ। কাজের গুনগতমান বজায় রেখে দ্রুত ভবন নির্মাণ শেষে প্রকৃত সুবিধাভোগীদের হাতে দোকান ঘরগুলো হস্তান্তর করার বিষয়ে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন তারা।


এই বিভাগের আরো খবর