রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি

নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

অনলাইন ডেস্ক :
সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। (ছবি : সংগৃহীত)

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনায় প্রথমবারের মতো ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে আজ সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করার পর এটিই তার শাসনামলে ইসরাইলের বিরুদ্ধে তেহরানের প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এক নতুন ও ভয়াবহ মোড় নিল।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল তাকে পরবর্তী লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য শিয়া ধর্মগুরুরা একত্রিত হন।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষক ৫৬ বছর বয়সী নতুন নেতার ছবির পাশে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদের একটি বিবৃতি গুরুত্ব সহকারে পড়ে শোনান।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক দায়িত্বে বসানোর জন্য প্রতিনিধিদের ভোটের ভিত্তিতেই মোজতবা খামেনিকে ইরানের শাসনব্যবস্থা পরিচালনার শীর্ষ নেতৃত্বে তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন ও ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অপরাধী আমেরিকার নৃশংস আগ্রাসন এবং দুষ্ট ইহুদিবাদী শাসনব্যবস্থার’ নির্মম আগ্রাসন সত্ত্বেও, ধর্মীয় সংস্থা ‘এক মিনিটের জন্যও নতুন নেতা নির্বাচন করতে দ্বিধা করেনি।’

এর কিছুক্ষণ পরেই রাষ্ট্রীয় গণমাধ্যমে ইসরাইলে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র দেখানো হয়, যেখানে ‘আপনার আদেশে, সাইয়্যেদ মোজতবা’ স্লোগান লেখা ছিল, যা ইসলামী সম্মানসূচক।

আজ ভোরে কাতারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখানে একটি প্রধান মার্কিন বিমান ঘাঁটি অবস্থিত।

এই যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে ইরানের নিরাপত্তা বাহিনী দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করে। সেই দমনকার্যে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে তথ্য রয়েছে। এই উত্তেজনার মধ্যেই মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং তিনি তার পিতার মতোই কঠোর অবস্থান নেবেন বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে মোজতবা খামেনিকে ‘অযোগ্য’ বলে আখ্যায়িত করেন এবং গতকাল রোববার আবারও জোর দিয়ে বলেন, যে নতুন নেতা নিযুক্ততে তার ভূমিকা থাকা উচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা যদি তাদের (যুক্তরাষ্ট্রের) অনুমোদন না পান, তবে তিনি বেশি দিন টিকে থাকতে পারবেন না।

ইসরাইলি সামরিক বাহিনী নতুন নেতাকে সতর্ক করে বলেছে, ‘আমরা আপনাকে লক্ষ্যবস্তু  করতে কোনো দ্বিধা করব না।’


এই বিভাগের আরো খবর