রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

নবীনগরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মনির হোসেন, নবীনগর
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১ টায় অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সাতমোড়া ইউনিয়নের সর্বস্তরের সচেতন জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি মো. কাউসার আলম, সহ-সভাপতি মো. আতাউর রহমান খসরু, সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামীম রিপন, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহ জাহান, সাতমোড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শাহিন কাজল, সদস্য সচিব মো. নুরুন নবী শান্ত, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার ফুয়াদ হাসান ও রবিউল হাসান মানিক, সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বাসার মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুল মিয়া, যুবদল নেতা রুহুল আমিন বায়জিদ ও হাজী আব্দুল্লাহ আল মামুন, মুখলেসুর রহমান, সুজ্জু মিয়া সহ অত্র ইউনিয়নের আরো বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ ছিলেন একজন আওয়ামীলীগের দোষর। তিনি গত ৫ই আগস্টের পর থেকে পলাতক থাকার কারনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেকে বিরত রয়েছেন। যার ফলে ইউনিয়নের পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। মানবন্ধনে বক্তারা আরো বলেন, জসিম উদ্দিন গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান হওয়ার পর থেকে অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন, যার যতেষ্ঠ প্রমাণ রয়েছে এবং তিনি বর্তমানে একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। এমতাবস্থায় জনভোগান্তি নিরসনসহ আমাদের ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের অপসারণের জোর দাবী জানাচ্ছি।

মানবন্ধন শেষে অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের অপসারণের জোর দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি মো. কাউসার আলম।

এব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, আমি আওয়ামীলীগ করাতে স্থানীয় কিছু বিএনপির লোকজন আমার মানহানী করতে এসব করতেছে। আমি অসুস্থ আছি, ঢাকায় চিকিৎসা নিচ্ছি। কিছুদিনের মধ্যেই সুস্থ্য হয়ে আমি আবারও নিয়মিত অফিস করবো। তবে আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তদন্ত করে যদি প্রমাণ পায়, তাহলে আমাকে যে শাস্তি দিবে আমি সেটা মাথা পেতে নিবো।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, কোন জনপ্রতিনিধিকে অপসারণ করতে হলে মানববন্ধন বা সংবাদ সম্মেলন কোন যথাযথ প্রক্রিয়া নয়। ঐ চেয়ারম্যানের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে কেউ আমাকে (ইউএনও) বা ডিসি স্যারের বরাবর লিখিত আকারে অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।


এই বিভাগের আরো খবর