ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শ্রীঘর জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩০ নভেম্বর) বিকালে শ্রীঘর নুরু মার্কেটে বিএনপি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। প্রধান অতিথি ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম.এ মান্নান। অনুষ্ঠান শুরতেই কুরআন তেলওয়াত করা হয় পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শ্যামগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেন এর সভাপতিত্বে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম, হাসিবুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল,মানবাধিকার বিষয়ক সম্পাদক ইমাম হাসান বাতেন, বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী নয়ন,রছুল্লাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন,সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মুছেন,সলিমগঞ্জ ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মো.ইলিয়াস মিয়া,শ্যামগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক নবী সহ আরো অনেকে।এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা মঞ্জুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ,শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ধন মিয়া সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সহ-সভাপতি ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বিদ্রোহী কাউসার আলম,শ্যামগ্রাম ইউনিয়নের ৯ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা কাওসার আলম প্রমুখ।