বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

নবীনগরে স্কুল শিক্ষার্থীরা উপহার পেল গাছের চারা 

মনির হোসেন, নবীনগর
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনগর মডেল প্রেসক্লাবের উদ্যোগে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়। এ সময় স্কুল কর্তৃপক্ষ গাছের চারা রোপন ও পরিচর্যা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন।

গতকাল উক্ত ক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন, বিতরণ ও পরিবেশ বিষয়ক সচেতনতা কর্মসূচী পালন করা হয়। নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম রেজাউল করিম সবুজের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যত বসবাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপন ও পরিচর্যার প্রতি গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। মো. আনোয়ার হোসেন বলেন -“উন্নত জীবনের নামে নগরায়ণের ফলে আমরা প্রতিনিয়ত গাছ কাটছি, বন, পাহাড়-টিলা উজাড় করছি। সম্প্রতি দেশে তাপ প্রবাহসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। সুতরাং পরিবেশ রক্ষায় এখনই সচেতন হতে হবে।

অন্যথায় ভবিষ্যতে প্রকৃতি আরও ভয়ঙ্কর হবে”। স্কুলের প্রধান শিক্ষক বৃক্ষ রোপনও পরিবেশ সুরক্ষার গুরুত্ব আলোচনা করে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন-“যারা গাছ লাগিয়ে সঠিক পরিচর্যা করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানান তিনি”। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নবীনগর মডেল প্রেসক্লাবের সুমন উদ্দিন সুমন, আশরাফুল হক রনি প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং স্কুল প্রাঙ্গণে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করা হয়।


এই বিভাগের আরো খবর