রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি

নবীনগরে ৭১ পাঠচক্রের ৩য় বর্ষ ও বই উপহার উৎসব পালন

মনির হোসেন, নবীনগর
রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

“এসো বই পড়ি, পারিবারিক পাঠাগার গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১২০টি গ্রামে বই প্রেমীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। তৃতীয়বারের মত আজ (৫ /৭/২৫) ৭১ পাঠচক্র ও গণগ্রন্থাগারের উদ্যোগে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে বই বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বইপ্রেমী মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে ৭১ পাঠচক্রের প্রতিষ্ঠাতা পরিচালক, নাট্যকার, অধ্যক্ষ কামরুল হুদা পথিকের সভাপতিত্বে এবং সাপ্তাহিক নবীনগরের সম্পাদক আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের নির্বাহী প্রযোজক (বার্তা বিভাগ) শান্ত মাহমুদ, লেখক, কবি খোন্দকার শাহ আলম, নবীনগর প্রেস ক্লাবের সাবেক দুই সভাপতি আবু কামাল খন্দকার ও মাহাবুব আলম লিটন, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, সলিমগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মাওলা খান দীপু, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, ইংরেজি সাপ্তাহিক দ্য গ্লোবাল নেট সম্পাদক পিয়াল চৌধুরী মিঠু, আবৃত্তি শিল্পী হামিদুল হুদা স্তেভান, গুঞ্জন পাঠাগার প্রতিষ্ঠাতা বই মজুর স্বপন মিয়া, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি কে এম সফর আলী প্রমূখ।

অনুষ্ঠানে আগত উপজেলার ২১টি ইউনিয়নের ১২০টি গ্রাম থেকে বাছাই করা ১২০ জন বইপ্রেমীকে ৭১ পাঠচক্রের পক্ষ থেকে বিনামূল্যে ৫ শতাধিক বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে বই বিতরণের ফাঁকে ফাঁকে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় আবৃত্তি ও কণ্ঠ শিল্পীরা।


এই বিভাগের আরো খবর