সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত মতলব উত্তরে ৬০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক পাইকগাছায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

নাজিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন কালে তিনজনকে ৬ মাসের জেল

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
বুধবার, ২১ মে, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধুমতি ও তালেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিনজনকে জেল দিয়েছে।

আজ বুধবার ( ২১ মে) বিকালে উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গার চর ও মালিখালির চর নামক মধুমতি ও তালেরশ্বর নদীতে এই অভিযান চালানো হয়। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মধুমতি ও তালেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযুক্তরা হলেন কাউখালী উপজেলার বাঁশুরিয়া গ্রামের জাহাঙ্গীর ফরাজীর ছেলে মোঃ হোসাইন ফরাজী(৪০) কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের মোঃ শাজাহান শেখ এর ছেলে মোঃ সুমন শেখ (৩৯)
ও নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের মো:আকরাম শেখের ছেলে মোঃ জাবের শেখ(২৭)।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বী এ সময় সাংবাদিকদের বলেন যারা বালু মহল ইজাড়া নেয় তাদের একটি নির্দিষ্ট সীমানা বা এলাকা নির্ধারণ করা থাকে। কিন্তু আমাদের নাজিরপুর উপজেলার বালুমহলের বা বালু উত্তোলনের সীমানা ছিল ২৪.২১ একর ।কিন্তু এই তিনজন ব্যক্তি আমাদের সীমানার বাইরে গিয়ে বালু এবং ৪( ঘ )আবাসিক এলাকা হইতে সর্বনিম্ন ১(এক) কিলোমিটার সীমানার মধ্যে বালু উত্তোলন করার অপরাধে আমরাএই তিনজন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

এছাড়া উপস্থিত সবাইকে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করেন। তা ছাড়া নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে নাজিরপুর উপজেলার আওতাভুক্ত মধুমতি ও তালেশ্বর নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান।


এই বিভাগের আরো খবর