খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের আরশাদ চৌকিদারের ছেলে “এনামুল” সোমবার দুপুরে কয়রায় বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় নিউটল ফিডব্যাক হয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে।
সে পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতির একজন লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। এদিকে এনামুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাইকগাছা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঘটনার দিন সমবার সকাল ১০ টার দিকে এনামুল কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের জৈনক ব্যক্তির বসতবাড়িতে বৈদ্যুতিক মিটার সংযোগের কাজ করছিল। এ সময় হঠাৎ নিউটল ফিডব্যাকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এনামুল হক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কয়রা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা হাসপাতালে ছুটে আসেন।
পরবর্তীতে তার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে এনামুলের লাশ মঙ্গলবার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।