বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

নেছারাবাদে বিএনপি নেতার বিরুদ্ধে হাটের ইজারা তুলতে বাধা দেয়ার অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৫:২১ অপরাহ্ন

নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা হাটে সরকার নির্ধারিত বৈধ ইজারাদারকে ইজারা তুলতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাসির উদ্দীন তালুকদার দলবল নিয়ে ইজারাদারের লোকজনকে ইজারা তুলতে বাধা দিচ্ছেন। তারা হাট থেকে ইজারাদারের লোকজনকে মেরে উঠিয়ে দিয়ে নিজেদের বাহীনি দিয়ে ইজারার টাকা তুলছেন। এ ঘটনায় ইজারাদার আব্দুর রহিম মিয়া, হুমায়ুন মোল্লা,নাসির উদ্দীন তালুকদার,রুহুল আমীন,জাকির হোসেনসহ মোট দশ জনের বিরুদ্ধে পিরোজপুর জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানাগেছে, আটঘরের আব্দুর রহিম মল্লিক দীর্ঘদিন ধরে ওই হাটের ইজারা ক্রয়ের মাধ্যমে ইজারার টাকা তুলতেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সম্প্রতি আটঘর হাটের ইজারা পান আব্দুর রহিম।  যার মূল্য একুশ লাখ একুশ হাজার দুইশত একুশ টাকা। গত ১৪ এপ্রিল বাংলা সনের ১লা বৈশাখ (সোমবার) হাটে ইজারা আদায় করতে গেলে সেখানকার

এক দল চাঁদাবাজ সন্ত্রাসি টোল আদায় করতে বাধা দেয়। এসময় ইজারাদার আব্দুর রহিমের সাথে থাকা লোকজনদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে তাদের প্রান নাশের হুমকি দেন।

ইজারাদার আব্দুর রহিম অভিযোগ করেন, হাটের শিডিউল ক্রয়ের আগে থেকে বিএনপি নেতা নাসির তালুকদার, হুমায়ুন মোল্লা,রুহুল আমীন সহ তাদের বাহীনি আমাকে হুমকি দিয়ে আসছিল। আমি তা উপেক্ষা করে শিডিউল ক্রয় করে হাটের সব্বোর্চ দাম দিয়ে ইজারা পেয়েছি। এখন হাটে ইজারা তুলতে আমাকে বাধা দেয়া হচ্ছে। বিএনপি নেতা নাসির তালুকদার চেয়েছিল অল্প টাকায় তার অনুগত কোন লোককে ইজারা পাইয়ে দিয়ে মোটা অংকের চাদা নিবেন। তিনি তা না পরায় হাট থেকে আমার লোকদের ইজারা তুলতে না দিয়ে হাটে নিজস্ব লোক বসিয়ে অবৈধ ইজারা তুলছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা নাসির উদ্দীন তালুকদার বলেন, আমি কাউকে ইজারা তুলতে বাধা দেয়নি। কেহ যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেয় সামনে এসে বলুক। তিনি বলেন, দূর থেকে অনেকে অনেক কিছু করতে পারে। আমি নির্দোষ।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাহিদুল ইসলাম জানান, “হাট ইজারা দেয়ার পর প্রথম দিন একটু সমস্যা হয়েছিল। এরপর কোন অভিযোগ পাইনি। শুনেছি তারা ডিসি মহোদয়ের কাছে একটি অভিযোগ দিয়েছে। ডিসি স্যার কি ব্যবস্থা নেয় তা আমি এখনো জানতে পারিনি”।

পিরোজপুর জেলা প্রশাসক মো: আশরাফুল আলম খান জানান, “আমি গত ১৬ এপ্রিল(বুধবার) বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি নেছারাবাদ ইউএনওকে দেখার জন্য ব্যবস্থা নিতে বলেছি”।


এই বিভাগের আরো খবর