বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত

অনলাইন ডেস্ক :
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১:২৯ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে শুরু করা ইসরাইলের নতুন অভিযানে ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনীর। হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, এর শব্দ শোনা গেছে আশপাশের শহরগুলো থেকেও। জেনিন শরণার্থী শিবিরের কাছে আদ-দামজ এলাকার একটি আবাসিক ব্লক উড়ে গেছে বলে জানায় আলজাজিরা।

এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, জেনিনে ২৩টি ভবন ধ্বংস করা হয়েছে। এ ভবনগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহার হচ্ছিল। তবে এর কোনো প্রমাণ দেয়নি ইসরাইলি বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী আরও জানিয়েছে, পশ্চিম তীরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ইসরাইলের হামলায় ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জেনিনে সেনাবাহিনীর ভবন ধ্বংসের নিন্দা জানিয়েছে এবং এটিকে ‘নৃশংস দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছে।

দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জেনিন এবং তুলকারমে আবাসিক ভবন ধ্বংস বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের অনুরোধ করেছেন।

এদিকে, দক্ষিণ পশ্চিম তীরের আরুবে একটি পৃথক ঘটনায় ইসরাইলি সেনাবাহিনী মোহাম্মদ আমজাদ হাদুশ নামে ২৭ বছর বয়সি এক যুবককে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর