বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

পাইকগাছায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে ঘের দখল ও লুটপাটের অভিযোগ

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় অন্যের ঘের দখল পুর্বক লুটপাটের ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। উপজেলার খড়িয়া গ্রামের দরবেশ সানার স্ত্রী রুপবান বিবি আজ বৃহস্পতিবার এ অভিযোগ করেন।

অভিযোগে প্রকাশ, দীর্ঘ ২২ বছর ধরে উপজেলার লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা জাহাঙ্গীর সানা রুপবান বিবির ১.৬৮ একর জমি লীজ নিয়ে চিংড়ী ঘের করে আসছে। তিনি ইউপি সদস্য ছাড়া আওয়ামীলীগ করায় ক্ষমতার দাপটে হারির টাকা না দিয়ে জোরপূর্বক চিংড়ী ঘের করেছেন। হারির টাকা দাবী করলে কোন জমি নেই বলে তাড়িয়ে দেয়। হিসেবান্তে তার কাছে জমির মালিকের ৪ লাখ ৭ হাজার ২৬১ টাকা পাওনা রয়েছে। চলতি বছর আওয়ামীলীগ সরকারের পতন হলে উক্ত জমি ছেড়ে দিলে জমির মালিক সেখানে চিংড়ী চাষ করছেন। পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে উক্ত জমিতে আবার ঘের করার আগ্রহ দেখায়। ঘের ছেড়ে দেয়া তার মান সম্মানের বিষয় হয়ে দাড়ায়। কিন্তু জমি না দেয়ায় তিনি তার ভাই ও নিজস্ব বাহিনী নিয়ে উক্ত ঘেরের বাঁধ কেটে দখল করে ক্ষতি সাধন করেছে।

এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সানা জানান, আমি তাদের হারির টাকা দিয়েছি। তারা আদালতে মামলা করেছিল। কিন্তু প্রমান করতে না পারায় আদালত তা খারিজ করে দেন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। যিনিই অন্যায় বা অপরাধ করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর