বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

পাইকগাছায় সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন ও লুটপাটের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:০৭ অপরাহ্ন

খুলনার পাইকগাছার নড়া নদীর নেটপাটা কেটে তছনছ, বাসা ভাংচুর পুর্বক ৮৪ টি সংখ্যালঘু পরিবারের উপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছন। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ ও উপজেলার লতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু মুছার বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার বিকেলে উপজেলার লতা ইউনিয়নের রেখামারী বাজারে শ”শ নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, তারা ৮৪ টি পরিবার নড়া নদী-১ এর প্রায় ৩০ বিঘার একটি বদ্ধ জলাশয় ২৪ বছর ধরে উন্মুক্ত রেখে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি উল্লেখিত উপজেলা বিএনপির আহ্বায়কের নির্দেশনায় মুছা বাহিনী জলাশয়টি দখলের পায়তারা করে আসছে। যার অংশ হিসেবে মঙ্গল ও বুধবার সকাল-বিকেল খালের বাঁধ, নেট পাটা কেটে তছনছ করে দিয়েছে। ভাংচুর করেছে বাসা। ধরে নিয়ে গেছে মাছ। যাতে ১০ লাখ টাকার ক্ষতি সাধন ও মালামাল লুপটের ঘটনা ঘটেছে।

এর প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য প্রকাশ চন্দ্র বিশ্বাস, শ্যামলী আচার্য, বিমান মন্ডল, বিধান মন্ডল, গুরুদাস মন্ডল, বিদ্যুৎ মালী ও দীলিপ মন্ডল। জলাশয়ের দু-ধারে বসবাসরত ৮৪ টি পরিবারের দাবী বহিরাগত ঐসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ উর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ বলেন, এ বিষয়ে তিনি কোন কিছুই অবহিত নন। তার বিরুদ্ধে উদ্দেশ্য মুলকভাবে এটা করা হয়েছে। আর যদি কেউ ধরনের কর্মকান্ডের সাথে জড়িত থাকে সে দায়ভার তার নিজের।

 


এই বিভাগের আরো খবর