খুলনার পাইকগাছায় আদর্শ লাইব্রেরি পরিবারের পক্ষ থেকে মেহেদি হাসান (১৭) নামে এক প্রতিবন্ধী কিশোরকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটী আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের মাধ্যমে শুক্রবার বিকেলে উক্ত হুইল চেয়ারটি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মাষ্টার হাসান উজ্জ জামান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, কার্যকরী কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান, ইকবল হোসেন বাবলু, মাওলানা লুৎফুর রহমান, আসলাম বিশ্বাস, আব্দুল মান্নান মালী, এনামুল আহমেদ, হাবিবুল্লাহ গাজী, দিদারুল ইসলাম দিদার, হাফেজ আবু সাঈদ, রুলামিন সরদার, সাইফুল্লাহ ফকির, মিজানুর রহমান, তামিম ইকবল, তৈয়বুর রহমান প্রমুখ।
উল্লেখ্য: প্রতিবন্ধী কিশোর মেহেদী হাসান (১৭) উপজেলার হরিঢালী ইউনিয়নের ডেয়ারা গ্রামের মোঃ ইকবাল মোড়লের ছেলে।