সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোনয়ন নাটকের অবসান: বগুড়া-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ ই-কমার্সে ‘লাইফ টাইম ডিল’র চমক: বাংলাদেশে জোয়েকের অভিষেক গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা ভান্ডারিয়ায় সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংক টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর “হ্যাঁ”ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে ফুলবাড়িয়ায় পৌর যুবদলের কার্যক্রম স্থগিত করায় জরুরি সভা অনুষ্ঠিত ঘাটাইলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিদ্যুৎ শ্রমিকদের বিশেষ মোনাজাত নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ: বীর প্রতীক আব্দুল হাই সরকার জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী মুরাদনগরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: নিজাম সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল নলছিটির সুবিদপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল   নগরকান্দায় ইমাম-মোয়াজ্জিনদের ধানের শীষের  কাজ করার ঘোষনা   বোয়ালখালীতে হাজী ইউসুফ নাহার ফাউন্ডেশনের ফ্রী চিকিৎসা ক্যাম্প ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠান বোয়ালখালীতে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আনোয়ারায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেপ্তার মঞ্জুর দুর্গে আবারো ফাটল ” জেপি’র দুই সাধারণ সম্পাদক সহ ভান্ডারিয়ায় ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান মতলব উত্তর সাদুল্যাপুরে প্রিমিয়ার লিগ সিজন ১৩’তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এলজিইডিতে কাটেনি নেতৃত্ব সংকট রুটিন দায়িত্বেই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি বরিশাল বিভাগীয় বিজেআরআই কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

পূজার ছুটি বাড়ানোর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন খুবি শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক :
শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : দুর্গা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটির সময়সীমা বাড়ানোর দাবিতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ফেসবুক পেজ ‘টু ওয়ান’ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

তবে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। কিন্তু ক্লাস বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৯ দিন বন্ধ ছিল। বন্ধ শেষে ৫ অক্টোবর রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার কথা।

শিক্ষার্থীরা বলছেন, দুর্গাপূজা এখনো শেষ হয়নি এবং ৬ অক্টোবর (সোমবার) লক্ষ্মীপূজা রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবিতেও ছুটির সময়সীমা বাড়ানো হোক।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুর হাসান শাহরিয়ার বলেন, ‘৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকায় আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করি ছুটি বাড়ানোর জন্য। কিন্তু তারা আমাদের সঙ্গে অসহযোগিতা করেছে এবং বারবার ফোন দেওয়া সত্ত্বেও সাড়া দেয়নি।

এবিষয়ে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন,‘শিক্ষার্থীরা ফোন দিয়ে দেখা করার কথা জানিয়েছিল, কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ তাই সরাসরি দেখা করা সম্ভব হয়নি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

মো. নাজমুস সাদাত আরও বলেন, ‘প্রশাসন ইউজিসির চিঠি অনুযায়ী ৯ তারিখ পর্যন্ত সব পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ইউজিসি থেকে কোনো নোটিশ পাইনি। আমরা মন্ত্রণালয়ের বাইরে কোনো কথা বলতে পারি না। তবে শিক্ষার্থীরা অনুরোধ করেছে পরীক্ষা বন্ধ রাখার, আমি আশ্বস্ত করেছি। তাঁরা আমাকে ক্লাস বন্ধের কথা জানায়নি।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর