বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ১০ মে

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : ১০ মে থেকে দেশব্যাপী ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ উদ্‌যাপন শুরু হবে। ওই দিন রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ বিতরণ করা হবে।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে শিক্ষা সপ্তাহের উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

এবারের প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”।

সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত ভিডিও প্রদর্শন, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৮৫ সাল থেকে প্রাথমিক শিক্ষা পদক প্রদান কার্যক্রম চালু রয়েছে। এ বছর ১৪টি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ৪২টি পুরস্কার এবং শিক্ষার্থীদের জন্য ক্রীড়া, সংস্কৃতি ও কুইজ প্রতিযোগিতাসহ ১৮টি ক্যাটাগরিতে ১০৮টি পুরস্কারসহ মোট ১৫০টি পদক ও পুরস্কার প্রদান করা হবে।

শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকা অর্থসহ পদক ও সনদপত্র পাবেন। ব্যক্তি পর্যায়ে বিজয়ীদের ৫০ হাজার টাকা ও পদক এবং প্রতিষ্ঠান পর্যায়ে বিজয়ীদের ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর