মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

এ উপজেলায় শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।

সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ফটিকছড়ির শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।
জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় স্থানীয়দের সঙ্গে নিয়ে তারা সতর্ক ও প্রস্তুত রয়েছেন। পাশাপাশি ফটিকছড়ির শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফটিকছড়ির উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না।

তিনি জামায়াত-বিএনপির সমালোচনা করে বলেন, ফটিকছড়ির উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ফটিকছড়ি পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেল বলেছেন, “টিপু হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হোসেন মুহাম্মদ আবু তৈয়বের সাম্প্রতিক হুঁশিয়ারি ও বক্তব্য সাধারণ মানুষের কাছে হাস্যকর বলে প্রতীয়মান হচ্ছে।

তিনি অভিযোগ করেন, আবু তৈয়ব ফটিকছড়িতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কায় দেশ ছেড়ে দুবাইয়ে অবস্থান করছেন। অথচ তিনি স্থানীয়
দরিদ্র পরিবারের তরুণদের মাঠে নামিয়ে দিয়ে বিদেশ থেকে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিচ্ছেন।

রাসেল আরো বলেন, যদি সত্যিই জনগণের প্রতি তাঁর আস্থা ও সমর্থন থাকে, তাহলে বিদেশে অবস্থান না করে দেশে ফিরে এসে সরাসরি নেতৃত্ব দেওয়ার সাহস দেখানো উচিত।”

ফটিকছড়ি উপজেলার একাধিক জামায়াত নেতা বলেন, “আবু তৈয়ব ও তার সহযোগীরা নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ৫ আগস্টের পর এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন।
এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের জননেতা হিসেবে উপস্থাপন করছেন। সত্যিই যদি জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, তাহলে ফটিকছড়িতে ফিরে আসুন। আমরা ১৭ বছর নির্যাতনের শিকার হয়েও কখনো এলাকা ছেড়ে পালাইনি।”

উল্লেখ্য, হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের লক্ষ্যে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


এই বিভাগের আরো খবর