মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

ফিলিস্তিনের সমর্থনে মার্চ ফর গাজা – লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

অপু হাসান, লালমোহন (ভোলা)
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

দখলদার ইসরাইল বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ভোলার লালমোহনে মার্চ ফর গাজা উপলক্ষে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমাবাদ লালমোহন কেন্দ্রিয় ঈদগাঁও থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে লালমোহন চৌরাস্তা মোড়ের হাফিজ উদ্দিন এভিনিউতে এসে শেষ হয়। এরপর হাফিজ উদ্দিন এভিনিউতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা হেফাজত ইসলামির আমির মাওলানা আবদুল আওয়াল এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন লালমোহন উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে সমজিদের খতিব মুফতি মইনুল ইসলাম। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবদুল হক, ভোলা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মোসলেউদ্দিন, খেলাফত মজলিসের ভোলা জেলার সাবেক সভাপতি জিহাদুল ইসলাম, ভোলা জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান, লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, ঢাকা দারুল উলুম দেওবাগ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক প্রমুখ।

লালমোহন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবি ও সর্বদলীয় আয়োজক কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ সঞ্চলনা করেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য রাহাত হাসান রুমি।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে লালমোহন উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মঞ্চের সভাপতি মাওলানা আবদুল আওয়াল।


এই বিভাগের আরো খবর