ফুলবাড়ীয়ায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে শ্রমজীবী মানুষদের অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন শহরের ফুল্লরা চত্বরে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
বক্তব্যে তিনি বলেন, ইসলামে জাকাতের বিধান চালু হলে দেশে থেকে গরীব নামক শব্দ জাদুঘরে পৌছাবে। এসময় তিনি বাংলাদেশকে ইনসাফ ও ন্যায়বিচারের দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্দোলনে সকলকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান। সতর্ক করেন যাতে শ্রমিকদের কেউ ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে না পারে।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ফজলুল হক শামীম, উপদেষ্টা গোলাম মোস্তাফা, আব্দুর রাজ্জাক, সেক্রেটারি ইমান আলী, নির্বাহী সদস্য ওসমান গনি ও শ্রমিক নেতা ফারুক আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।
পরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অধ্যক্ষ কামরুল হাসান মিলন সহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।