রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি

বগুড়ায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস তথ্যমন্ত্রীর

রতন রায়, বগুড়া
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বগুড়ায় দীর্ঘদিন ধরে স্থাপিত হলেও পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার কেন্দ্রের কার্যক্রম দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

শুক্রবার সকালে বগুড়া শহরের করোতোয়া কনভেনশন সেন্টারে সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বগুড়ায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের কার্যক্রম চালু করা। এ অঞ্চলের মানুষ গত বহু বছর নানা ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন। তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। গণমাধ্যম রাষ্ট্রের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরে এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং সাংবাদিক পরিবারের ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

মোহাম্মদ আব্দুল বাসির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আরও বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক করতোয়ার সম্পাদক মোকাবেল হক, প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসানের রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।

অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি বগুড়া প্রেসক্লাবের নবনির্মিতব্য ভবন পরিদর্শন করেন এবং সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

 


এই বিভাগের আরো খবর