শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা বিজিবি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সমন্বয় সভা ও ইফতার অনুষ্ঠিত

বজ্রপাত কেন হয়? এ সময় কী করবেন, কী করবেন না

অনলাইন ডেস্ক :
সোমবার, ৫ মে, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : এখন বৈশাখ মাস চলছে। এই সময়ে বাংলাদেশে বৃষ্টি ও বজ্রপাত অনেক বেড়ে যায়। এর পেছনে বড় কারণ হলো বাতাসে জলীয় বাষ্পের আধিক্য এবং অতিরিক্ত তাপমাত্রা। এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে পরিবেশ দূষণের। দূষণ যত বাড়ে, তাপমাত্রাও বাড়ে—ফলে বজ্রগর্ভ মেঘ (থান্ডারক্লাউড) তৈরির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়।

বজ্রপাত কেন হয়:
বাংলাদেশের ভৌগলিক অবস্থান বজ্রপাতের জন্য সহায়ক। দক্ষিণ থেকে আসা গরম ও আর্দ্র বাতাস, আর উত্তরের ঠান্ডা বাতাসের সংঘাতে তৈরি হয় বজ্রগর্ভ মেঘ। এ ধরনের মেঘ পরস্পরের মধ্যে সংঘর্ষে বৈদ্যুতিক চার্জ তৈরি করে, যা পরে বজ্রপাত হিসেবে মাটিতে নেমে আসে। মাটিতে নামার সময় যেটি সবচেয়ে কাছে বা উঁচুতে থাকে, সেটিতেই আঘাত করে।

গবেষণা বলছে, তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাতের সম্ভাবনা ৫০ শতাংশ বেড়ে যায়। এছাড়া বড় গাছ কেটে ফেলা, খোলা জায়গায় বা মাঠে কাজ করা, এবং বজ্রপাত সম্পর্কে সচেতনতার অভাবও প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে তোলে।

বজ্রপাত কখন বেশি হয়:
প্রতি মিনিটে পৃথিবীতে প্রায় ৮০ লাখ বজ্রপাত হয়। ২০১৯–২০ সালের মধ্যে বাংলাদেশে বজ্রপাতের সংখ্যা ছিল ৩১ লাখ ৩৩ হাজারের বেশি।

মে মাসে সবচেয়ে বেশি (২৬ শতাংশ) বজ্রপাত হয়।

মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় ৫৯ শতাংশ, এবং জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৩৬ শতাংশ বজ্রপাত হয়ে থাকে।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় এপ্রিল থেকে জুন পর্যন্ত।

বজ্রপাতের সময় করণীয়:

বাড়ির বাইরে থাকলে দ্রুত নিরাপদ স্থানে যান
বাড়ির ভেতরে থাকলে জানালা ও দরজা বন্ধ রাখুন।
বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখুন।
টেলিফোন বা ইন্টারনেটের তার থেকে দূরে থাকুন।
গাড়ির ভেতরে থাকলে গাড়ির জানালা বন্ধ রাখুন। গাড়ির ধাতব অংশ স্পর্শ করবেন না।
খোলা জায়গায় থাকলে নিচু হয়ে বসে পড়ুন (হাত মাটিতে রাখবেন না)।
গাছ, খুঁটি বা ধাতব বস্তু থেকে দূরে থাকুন।
জলাশয় এড়িয়ে চলুন। নদী, পুকুর, হ্রদ বা সমুদ্রের পানিতে থাকলে দ্রুত উঠে পড়ুন।

যা করবেন না

খোলা মাঠ, নদী বা জলাশয়ের পাশে অবস্থান করবেন না।
বাড়ির ভিতরে থাকুন, তবে দরজা বা জানালার পাশে না দাঁড়ানোই ভালো।
গাছের নিচে আশ্রয় নেয়া বিপজ্জনক।
বসে থাকলে মাটির সঙ্গে সংস্পর্শ কম রাখুন ও দুই হাত দিয়ে কান ঢেকে রাখুন।

বজ্রপাতে অজ্ঞান হলে করণীয়:
বজ্রপাত একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা সরাসরি হৃৎপিণ্ড ও মস্তিষ্কে আঘাত করে। কেউ যদি বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়ে, তার শ্বাস বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সিপিআর দেয়া উচিত এবং দ্রুত হাসপাতালে নেয়া উচিত।

বজ্রপাত প্রতিরোধ করা সম্ভব না হলেও সচেতনতা ও সতর্কতার মাধ্যমে জীবন বাঁচানো সম্ভব। বিশেষ করে যারা খোলা জায়গায় বা মাঠে কাজ করেন—তাদের এই বিষয়ে সচেতন হওয়া খুব জরুরি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর