বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:২৫ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার অনুষ্ঠিত হলো ঢাকা প্রতিদিনের দশম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত দেশের অন্যতম শীর্ষ দৈনিক ঢাকা প্রতিদিন। সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে সব সীমাবদ্ধতা জয় করার প্রত্যয় ব্যক্ত করে ঢাকা প্রতিদিন একদশক পেরিয়ে ১১তম বর্ষে পদার্পণ করল।

দশম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা প্রতিদিনের জেলা উপজেলা ও বিভাগীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আজ সকাল ১১টায় রাজধানীর মিরপুর-১ নম্বর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা প্রতিদিনের জন্মদিনের অনুষ্ঠানমালা।

ঢাকা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়ন -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মোহাম্মদ আবু তারিক। বিশেষ অতিথি ছিলেন, বিসিআইসি কলেজের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মসিউল আজম, বিসিআইসি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মইনুল আহসান বাদল, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম, ঢাকা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক নার্গিস আক্তার, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার  সম্পাদক জাকির হোসেন মোল্লা প্রমূখ।

দুপুর ১২ টায় শুরু হয় আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন। বক্তৃতা করেন – ঢাকা প্রতিদিন’র নির্বাহী সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, মফস্বল সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ, চীফ রিপোর্টার তানিম আহমেদ, চলচ্চিত্র অভিনেতা তারুন্য হিরা, খল অভিনেতা এল.আর. খান সীমান্ত, স্টাফ রিপোর্টার মাহফুজ জাহিদ, সোহাগ হাওলাদার, বিজ্ঞাপন ম্যানেজার তরিকুল ইসলাম মাসুম, নারায়ণগঞ্জ বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খানসহ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান।
আলোচনা অনুষ্ঠান শেষে র‍্যাম্প শো, ফ্যাশন শো নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র।


এই বিভাগের আরো খবর