শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত-নবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা হাসনাত আব্দুল্লাহ

মনির হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।(৪/২/২৬) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়েতে ইসলামের আমির মোখলেছুর রহমানের সভাপতি উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মো. মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটি মেম্বার, জামাইতে ইসলামী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট আব্দুল বাতেন। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন- ১১ দলীয় জোট আমরা যে বাংলাদেশ গড়ে তুলবো সেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ।তিনি স্থানীয় রাজনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নবীনগরে মাটিতে কোন সন্ত্রাসবাদ চাঁদাবাজদের স্থান হবে না,সাধারণ মানুষ শান্তিতে থাকতে চায়।
হাসনাত আবদুল্লাহ বলেন,আমাদের দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে। আমরা কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা মাদকসম্রাটের কাছ থেকে টাকা খাইনি। তাই তাদের কাছে আমরা দায়বদ্ধ নই। কিছু করলে আমাদের জনগণের আদালতে দাঁড়াতে হবে। গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মরা মানুষ এসে ভোট দিয়েছে। এর ফলাফল ৫ই আগষ্ট জনগণ দিয়েছে। ৫০০-১০০০ টাকার বিনিময়ে ১ দিন ভালো থাকবেন না, ৫ বছর দেশের মালিক হবেন সে আপনাদের সিদ্ধান্ত।
প্রশাসনের সমালোচনা করে তিনি আরো বলেন, আপনারা যদি বাংলাদেশ জনগণের বিরুদ্ধে যান তবে আবার ৫ আগষ্ট আবার নেমে আসবে। ভোট চোরদের হাতে যদি দেশ তুলে দেন তাহলে তারা আপনার সন্তান গুলি করে হত্যার কথা বলবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, নির্লজ্জ মিডিয়া, কিছু কিছু মিডিয়া আছে যারা একটি দলের পক্ষে কাজ করছে,গত ১৭ বছর একটি দলের বন্দনা, প্রশংসা দিয়ে গেছে, আর তারেক জিয়াকে ব্যর্থ হিসাব স্বীকৃতি দিয়েছে, তার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে, তারা এখন খবরের মাঝে মাঝে বিএনপির প্রচারণা চালায়। আপনারা যদি নিরপেক্ষ না হন তবে জনগন আপনাদেরকে লাল কার্ড দেখাবে।
নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা আমার পক্ষে প্রতিদিন অন্তত ১০টি করে ভোট চাইবেন। আগামী ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে যাবেন।
জনসভায় আরো যারা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েতের ইসলামীর সুপ্রিম কোর্ট শাখার নির্বাহী সদস্য এড.আবদুল বাতেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা জামায়েতের আমীর মো.মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাইনুল ইসলাম খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক আবদুল্লা আল মাহমুদ,এনসিপি নেতা কবির মাসুদ,মাওলানা মতিউর রহমান গৌরনগরি,মুফতি মনিরুজ্জামান,ইসলামী ছাত্রশিবিরে সাবেক সভাপতি আমির হোসেন প্রমূখ।


এই বিভাগের আরো খবর