শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা বিজিবি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সমন্বয় সভা ও ইফতার অনুষ্ঠিত

বাজার নিয়ন্ত্রণে ডিমলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলফামারীর ডিমলা উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল রোববার (১ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাৎক্ষণিকভাবে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে মুদি দোকান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুদাম, চাল-ডাল ও ভোজ্যতেল বিক্রেতা, সবজি ও ফলের দোকান ঘুরে দেখা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রি, নির্ধারিত দামের অতিরিক্ত মূল্য আদায় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা এবং ক্রেতাদের সঙ্গে স্বচ্ছ আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তাদেরও মূল্য তালিকা দেখে পণ্য কেনা এবং কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা প্রশাসনের অগ্রাধিকার। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বাজার তদারকি জোরদার থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে।


এই বিভাগের আরো খবর