বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:২৯ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে, ময়মনসিংহ গামী একটি সৌখিন বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।সৌখিন বাসটি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে খুব দ্রুত গতিতে চলে যায়। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুপুর ৩:৫০ মিনিটের সময় এই ঘটনা ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৫টা নাগাদ ওই তরুণের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৩ বছর বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী আলম মিয়া বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি সড়কে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ওই তরুণ লুটিয়ে পড়ে কাতরাচ্ছে। তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস। মহাসড়কে পড়ে থাকা ওই তরুণ কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করেন। তার মাথা, মুখসহ কয়েকটি অংশে গুরুতর জখম হয়। পরে পেছনে থাকা একটি সৌখিন বাস থামিয়ে স্থানীয় লোকজন ঘাতক বাস সম্পর্কে তথ্য সংগ্রহ করে পুলিশের কাছে সরবরাহ করেছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সড়ক দুর্ঘটনায় মহাসড়কে হালকা যানজটের সৃষ্টি হয়, খবর পেয়ে দ্রুত গতিতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং যান চলাচল এখন স্বাভাবিক আছে। তিনি আরও বলেন মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।


এই বিভাগের আরো খবর