শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার এবং দোয়েল টিভি ও কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় সৌদি আরবের খেজুর বিতরণ করলেন ইউএনও মিথ্যা ঘোষণায় আমদানী ৬ কোটি টাকার শাড়ি-কসমেটিকস জব্দ বেনাপোলে সালথায় গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত নির্মাণের আগে নয়, নির্মাণ করে পৌরবাসির মতামত জানতে পৌরকর্তৃপক্ষের স্টাটাস বগুড়ায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস তথ্যমন্ত্রীর র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুইজন আটক সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল: ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ গ্রামবাসীর সঙ্গে ইফতার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহমেদ ​গাজীপুরে সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত অবহেলিত সড়ক সংস্কারে উদ্যোগ নিলেন রাসেল আহমেদ আনোয়ারায় এতিম কোরআন শিক্ষার্থীদের নিয়ে কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নার্সের মাধ্যমে ডেলিভারি: নবজাতকের মৃত্যুর অভিযোগ মশিউর রহমান যাদু মিয়া রাজনীতির ‘ধ্রুব মশাল’ প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন: দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে যুবদল নেতার ইফতার মাহফিল কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ অনুষ্ঠিত ঈদ উপলক্ষে তুরাগবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হারুন অর রশিদ খোকা রাজারহাটে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় দেশের প্রকৌশল খাতের অভিভাবক প্রতিষ্ঠান আইইবি’র দোয়া ও ইফতার মাহফিল আগামীকাল শনিবার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে এতিম শিশুদের জন্য ঈদ উপহার ও ইফতার আয়োজন বন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ২:৫২ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘হরর বা ভৌতিক সিনেমায় দেখা যায় যে, দৈত্য মানুষ পোড়ায়। বিএনপি যেভাবে মানুষের ওপর হামলা পরিচালনা করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তাতে করে এসব বিএনপি’র বেলায়ও প্রযোজ্য। হরর মুভি’র মতোই বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য ‘একটি দৈত্য সবকিছু খেয়ে ফেলছে’ এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় ‘বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক রহমানই যথেষ্ট, আর কাউকে লাগবে না’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন তারেক রহমান তাদের নেতা থাকবে ততদিন বিএনপির কোনো সম্ভাবনা নেই।’

মন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল। কিন্তু তাদের এই ডাকে দেশের কেউ সাড়া দেয়নি, এমনকী বিএনপি’র নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। অনেক পণ্যের দামও কমেছে।’

ঈদকে সামনে রেখেও কিছু অসাধু সিন্ডিকেট চক্রকে সরকার কঠোরহস্তে দমনে বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে গণমাধ্যমেরও বিরাট ভুমিকা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পণ্যের দাম বাড়লে যেমন প্রচারিত হয়, দাম কমলে সেটিও গণমাধ্যমে প্রচার হওয়া দরকার।
কেএনএফের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান:

এসময় পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কেএনএফ বিদেশি সহযোগিতা নিয়ে ব্যাংক লুঠ, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে -এমন অভিযোগের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য চাইলে ড. হাছান সাংবাদিকদের বলেন, তাদের সাথে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে। পার্শ্ববর্তী দেশে যারা ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে। আপনারা দেখছেন, তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে এবং তাকে পরিবারের হাতেও তুলে দেওয়া হয়েছে। এসব সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।

নাবিক ও জাহাজ উদ্ধারে আলোচনা-চাপসহ সর্বমুখী প্রচেষ্টা:
সোমালি জলদস্যুদের হাতে আটক এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের ঈদের আগে কাছে পেতে স্বজনদের আবেদন, নাবিক ও জাহাজের মুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বমুখী প্রচেষ্টা পরিচালনা করা হচ্ছে। যারা হাইজ্যাক করেছে তাদের সাথে আলাপ আলোচনা চলছে। নাবিকরা ভালো আছে। তাদের খাবার-দাবারেরও কোন অসুবিধা নেই, তারা কেবিনে আছে। যেহেতু আলোচনা অনেকদুর এগিয়েছে, আমরা আশা করছি সহসা তাদেরকে মুক্ত করা সম্ভব হবে।

দস্যুদের ওপর চাপ প্রসঙ্গে তিনি বলেন, সেই জাহাজের আশপাশে বিদেশি জাহাজও প্রস্তুত আছে। আলোচনার পাশাপাশি ছিনতাইকারীদের ওপর নানামুখী চাপও রয়েছে। দিনক্ষণ বলা সম্ভব নয়, তবে এ ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে।

নাবিকদের ছুটির বিষয়টিও পরিস্কারভাবে তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাহাজে যারা চাকুরি করেন ঈদের আগে পরে হিসেব করে তাদের ছুটি হয় না। তারা যান ছয় মাস কিংবা এক বছরের জন্য। এই জাহাজ যদি হাইজ্যাক নাও হতো, ঈদের আগে জাহাজ ছেড়ে তাদের পরিবারের সাথে মিলিত হবার কথা ছিল না।


এই বিভাগের আরো খবর