রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি
বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কথিত ভূমিহীনদের নামে একটি ভিত্তিহীন মানববন্ধের অভিযোগ উঠেছে।

আজ বুধবার (১৩ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিলউদ্দিন মল্লিকের ছেলে জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়া রিপন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আশাশুনির শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া মৌজায় ডিএসএ খতিয়ান ভুক্ত মল্লিকদের প্রায় ৩২ একর জমি এস এ খতিয়ানে ভুলবশতঃ ১/ক খতিয়ান ভুক্ত হয়। উক্ত সম্পত্তি থেকে জমির মালিক মল্লিক গংরা প্রায় ৬ একর জমি আশাশুনির রাজু আহমেদ পিয়ালকে মাছ চাষের জন্য ইজারা দেয়। পরে রাজু আহমেদ পিয়ালের কাছ থেকে ২ একর জমি মৌখিক চুক্তিতে ইজারা নেয় ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি আমিরুল ইসলাম গং। গত ১৪/১৫ বছর যাবত বাৎসরিক ইজারার টাকা পরিশোধ করলেও সম্প্রতি উক্ত সম্পত্তি তারা অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে।

কিন্তু আদালতে ১৪৫ ধারায় মামলা করেও সম্পত্তি দখল করতে না পেরে ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. শহীদুল্লাহ’র নেতৃত্বে তারা আমাদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু করে। এরই জের ধরে মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে কথিত ভূমিহীন সেজে একটি মানববন্ধন করে। সেখানে আমাকে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুজ্জামান ছট্টর বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করা হয়েছে। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হাসান শাহরিয়া রিপন আরো বলেন, জমির মালিকদের মধ্যে আমি নিজে এবং শ্রীউলা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মল্লিক আবু মুসা মাষ্টার, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মল্লিক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, জামায়াত নেতা মোস্তফা মোঃ নুরুজ্জামান মল্লিক, শাহাজাহান মল্লিক, হাসানুজ্জামান টিটু মল্লিক, বিএনপি নেতা আবুল কালাম মল্লিক, আসাদুজ্জামান সাদ্দাম মল্লিকসহ বিএনপি ও জামায়াত ইসলামী নেতারা পৈত্রিক সূত্র উক্ত জমির মালিক। উক্ত জমি এসএ খতিয়ানে ভুলবশতঃ খাস খতিয়ান ভুক্ত হলে ভুল সংশোধনের জন্য আমরা সহকারী জজকোর্টে কেস করি এবং আদালত আমাদের পক্ষে রায় দেন।

এই রায়ের বিরুদ্ধে সরকার জেলা জজ আদালতে আপিল করে। জেলা জজ আদালতের রায় ও আদেশ আমাদের পক্ষে হলে বর্তমানে সরকার পক্ষ হাইকোর্টে আপিল করেন। হাইকোটে কেস চলাকালে কর্তৃপক্ষ কোন জমি ডিসিআর দিতে পারেনা। সে কারনে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সামনে তৎকালিন উপজেলা সহকারি কমিশনার রাশেদ ডিসিআর প্রদানে মৌখিকভাবে ভুল স্বীকার করে বলেন ৫ আগস্টের পরে অনেকে ভুল ইনফরমেশন দিয়ে এরকমটা করে নিয়েছে। আগামীতে এরকমটা আর হবে না। এরপরেও ওরা ১৪৫ ধারায় মামলা দায়ের করেছিলো।
তিনি আরো বলেন, যুবদল নেতা আমিরুল ইসলাম গংরা জমির মালিকদের কাছ থেকে ইজারা গ্রহিতা রাজু আহমেদ পিয়ালের কাছ থেকে মৌখিকভাবে ২ একর জমি ইজারা নিয়ে পরে তা দখলের চেষ্টা করে। বিষয়টি আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দকে জানালে সমস্যা সমাধানের জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুজ্জামান ছট্টু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহকে দায়িত্ব প্রদান করা হয়। তারা বিষয়টি সমাধানের চেষ্টা করেছে। অথচ উল্লেখিত অবৈধ দখলদাররা তাদের জড়িয়ে মিথ্যাচার করেছে। তিনি মিথ্যা মানববন্ধনকারি ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ এবং নালিশী সম্পত্তি জমির মালিকদের ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুজ্জামান ছোট্ট, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রীউলা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মল্লিক আবু মুসা মাষ্টার প্রমুখ উস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর