শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা বিজিবি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সমন্বয় সভা ও ইফতার অনুষ্ঠিত

বিএসটিকিউএম- এর টিকিউএম কর্মশালা ও নতুন সদস্যদের পরিচিতি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বর্তমান আধুনিক বিশ্বে বেশিরভাগ দেশের অর্থনীতিতে বাণিজ্য সিংহভাগ ভূমিকা রাখছে। বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে বিভিন্ন পণ্যের চাহিদা, তার সাথে বাড়ছে বাণিজ্য। শুধু তাই নয়, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মসংস্থানের চাহিদা। তাই গুণগত মান উন্নয়ন এখন অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। এই কথাগুলোকে সামনে রেখে, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম)। প্রতিবছরই নতুন সদস্য গ্রহণের মাধ্যমে গুণগত মান উন্নয়নের ধারা নিশ্চিত করে থাকে বিএসটিকিউএম। তারই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে ১৫ জন নতুন সদস্যকে স্বাগত জানালো বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট।
দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিএসটিকিউএম-এর আজীবন সদস্য মাসুদুর রহমানের (ব্যবস্থাপনা পরিচালক কিউএ, হারবর লিমিটেড এবং চেয়ারম্যান, নিম্প সলিউশন লি.) উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি বিএসটিকিউএম-এর উদ্দেশ্য ও ১৯৯৬ সাল থেকে এর কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নিজ কর্মক্ষেত্রের মান উন্নয়নের জন্য কীভাবে ৫এস এবং কাইজেন সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়েও আলোচনা করেন।
এরপর বিএসটিকিউএম-এর আজীবন সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রকিবুল ইসলাম (ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল, বহুজাতিক কোম্পানি-তুরস্ক) টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট-এর প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। নিজ কর্মক্ষেত্রে আমরা কীভাবে আরও সুশৃঙ্খল এবং উন্নত হতে পারি, তা নিয়ে তিনি দিকনির্দেশনা দেন। তিনি গুরুত্বারোপ করে বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে হলে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত টিকিউএম সংস্কৃতি লালন করা অপরিহার্য।”
বিএসটিকিউএম-এর সভাপতি এ কে এম শামসুল হুদা শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় কীভাবে কোয়ালিটি কন্ট্রোল সার্কেল এবং স্টুডেন্ট কোয়ালিটি সার্কেল তৈরি করা যায়, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। সেই সাথে তিনি ভারত, নেপাল, চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং জাপানে বিভিন্ন প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসটিকিউএম এর যুগ্ম সম্পাদক মো. তমিজ উদ্দিন, অফিস এক্সিকিউটিভ হাসান মাহমুদ এবং প্রশিক্ষণ সমন্বয়ক সাজ্জাদ হোসেন। পরিশেষে উন্মুক্ত আলোচনা এবং নতুন সদস্যদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।


এই বিভাগের আরো খবর