বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

বিচারক সংকট ও লজিস্টিক সমস্যার সমাধান করা হবে : আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন আইন আদালত ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিদ্যমান বিচারক সংকট থাকবে না। লজিস্টিক সমস্যারও সমাধান করা হবে।শনিবার (১২ এপ্রিল) বান্দরবানের চীফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন শেষে আইন উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা দায়রা জজ বেগম জেবুন্নাহার আয়শা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সিরাজ উদ্দিন ইকবালসহ বিচার বিভাগীয় অন্যান্য কর্মকর্তা।

উপদেষ্টা জেলা ও দায়রা জজ আদালতে বান্দরবান জেলার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন।ড. আসিফ নজরুল বলেন, ‘বিচারক সংকট আছে, লজিস্টিক সমস্যাও আছে। অল্পদিন হলো আসছি। নিয়োগ দিতেও সময় লাগে। বিচারক সংকট থাকবে না। আমরা সরকারে থাকতে থাকতে সমস্যাটা মোকাবিলা করে যাবো।’

তিনি আরও বলেন, ‘পারিবারিক আদালতের মামলাগুলো সালিশে দিয়ে দেয়া যায় কিনা সে বিষয়টি এখন চিন্তার পর্যায়ে আছে। সিদ্ধান্ত হয়নি, সালিশ না হলে তখন কোর্টে আসবে। এর ফলে কোর্টের ওপর চাপ কমবে।’

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আইন উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়।

দাবিগুলো হলো- বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অর্ধীনে পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করা।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার উপদেষ্টা সামির হোসাইন, সভাপতি মোঃ কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর