শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বিশিষ্ট শিল্পপতি মাজাকাত হারুন মানিকের বাবা মরহুম আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন

আজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী,দানবীর বরেণ্য ব্যাক্তি মরহুম আবু আহমাদ সরকার এর ৪৯তম মৃত্যু বার্ষিকী। ৯ এপ্রিল ১৯৭৭ খ্রিঃ তিনি ইন্তেকাল করেন।

মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মরহুমের পৈত্রিক বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় দোয়া মাহফিল,,কবর জিয়ারত, কোরআন খতম, মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। মিলাদ মাহফিলে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র ও আলেমগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আগামীকাল শুক্রবার বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
মানিক ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় এ মিলাদ মাহফিল দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়।

প্রসঙ্গত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও দানবীর মাজাকাত হারুন মানিক এর পিতা আবু আহমাদ সরকার। মাজাকাত হারুন মানিক সাহেবের পিতা মরহুম আবু আহমাদ সরকার তাঁর কর্মময় জীবনে সততা,নিষ্ঠা,একাধীক সামাজিক, ধর্মীয়, পরোপকারী এবং মানব সেবার সঙ্গে যুক্ত ছিলেন।

মরহুম আবু আহমাদ সরকার এর ছেলে মাজাকাত হারুন মানিক বিশিষ্ট ব্যবসায়ী, এক্স্রপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং মানিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি হাজারীবাগের মানিক অ্যান্ড সোহাগ ব্রার্দস ট্যানারি লিমিটেডের স্বত্বাধিকারী। মাজাকাত হারুন মানিক স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, কবরস্থান, ধর্ময়ি প্রতিষ্ঠান সহ এমন কোন প্রতিষ্ঠান নাই তিনি সহযোগিতা করেননি। এজন্য মতলব উত্তরে সর্বস্তরের মানুষ তাঁকে ‘দানবীর’ হিসেবে মনে করে। তার প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক- কর্মচারী জীবীকা নির্বাহ করছেন।

মরহুম আবু আহমাদ সরকার এর ছেলে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও দানবীর মাজাকাত হারুন মানিক জানান, আমার বাবা মরহুম আবু আহমাদ সরকার একজন ধার্মীক,পরিচ্ছন্ন,রুচিনম্পন্ন, নিরহংকার ও মানবিক বোধসম্পন্ন অত্যান্ত ভালো মানুষ ছিলো। তার জীবদশ্শ নিজেকে মানবসেবায় নিয়োজিত রেখেছিলেন। পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা ছিলেন। এজন্য তিনি তার কর্মের মাধ্যমে মানুষের মাঝে আজীবন বেচেঁ থাকবেন। মহান আল্লাহ পাক যেন অঅমার বাবাকে জান্নাত এচ্চ মাকাম দান করেন এজন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এদিকে মৃত্যুর ৪৯ বছরেও প্রিয় বাবাকে একটি মুহুর্তের জন্য ভুলতে পারেনি পরিবারের বড় ছেলে বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, এক্স্রপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান, মানিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও হাজারীবাগের মানিক অ্যান্ড সোহাগ ব্রার্দস ট্যানারি লিমিটেডের স্বত্বাধিকারী এবং পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা দানবীর মাজাকাত হারুন মানিকসহ পরিবারের সদস্যরা। বাবার আদর্শ, কর্ম উদ্দীপনা, লক্ষ্য ও উদ্দেশ্য নিজের ভেতর ধারণ ও লালন করে পথ চলছেন তিনি এবং তার পরিবার। ছোট বেলা থেকেই বাবার সততা আর আদর্শে মুগ্ধ ছিলেন দানবীর মাজাকাত হারুন মানিক । বাবার আদর্শের দীক্ষাতেই দানবীর মাজাকাত হারুন মানিক এগিয়ে যাচ্ছেন। বাবা মায়ের দোয়ায় তিনি হয়ে উঠেছেন একজন সফল শিল্পোদ্যোক্তা।


এই বিভাগের আরো খবর