বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

বিশ্বকবির জন্মদিন উপলক্ষে গান 

বিনোদন ডেস্ক
শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ২৫ শে বৈশাখ উপলক্ষে তাকে নিয়ে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে।  রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলী জানাতে ‘তোমার সোনার তরী’ শিরোনামে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী জিন্নাহ খান। নন্দিত গীতিকার ও অনুরূপ আইচের কথা-সুরে এ গানের সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। গানটি প্রকাশ পেয়েছে ‘জেড মিউজিক আর্ট’ এর ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে জিন্নাহ খান বলেন, আমার গানে বাণিজ্যকে প্রাধান্য দিই না। ভালো গানের পাশাপাশি এক্সেপশানাল কিছু গান করে যেতে চাই ভবিষ্যতের জন্য। সেই বাসনা থেকে গতবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গান করেছি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করলাম। আগামীতে পল্লীকবি জসিম উদ্দিনকে নিয়ে করবো। এরকম মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব ও সামাজিক মূল্যবোধ নিয়ে অনেক গান করার ইচ্ছা রয়েছে। আর এ কনসেপ্টটি আমি পেয়েছি অনুরূপ আইচের থেকে।

অনুরূপ আইচ বলেন, আমাদের দেশে এখন অনেক শিল্পী থাকলেও শিল্পবোদ্ধা শিল্পীর অভাব রয়েছে। কিন্তু জিন্নাহ খান আমার ব্যাতিক্রমী ধারার গান করার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ায় আমার ইচ্ছামাফিক কিছু গান করতে পারছি। আমার বিশ্বাস, আমার লেখা ও সুরে ‘কাজী নজরুল’ গানের মতো রবীন্দ্রনাথকে নিয়ে গানটিও ইতিবাচক সাড়া ফেলবে।

অন্যদিকে সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ বলেন, স্বনামধন্য গীতিকার অনুরূপ আইচের সাথে আমার অনেক হিট গান রয়েছে। উনার সুবাদে জিন্নাহ খানের এক্সেপশানাল গানগুলো করেও আমি আনন্দিত। নজরুল ও রবীন্দ্রনাথকে নিয়ে এই গানগুলো ভবিষ্যতে ইতিহাস হয়ে রবে বলে বিশ্বাস করি আমি।

উল্লেখ্য, এ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ. বাবুল।

গানের লিংক : https://youtu.be/oH_kifT-LcU?si=KkU5WAcwkikTCCu9


এই বিভাগের আরো খবর