রবিবার, ২৪ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পীরগাছায় ৪ হাজার ৮০০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু ব্যাক্তি উদ্যোগে ফটিকছড়ি মরা ধুরুং খাল খনন কৃষকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালত টিলা কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু

বিশ্বব্যাপী টিকা-প্রতিরোধযোগ্য রোগ বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : ভুল তথ্য ও আন্তর্জাতিক সাহায্যে কাটছাঁটের মধ্যে বিশ্বব্যাপী হাম, মেনিনজাইটিস ও হলুদ জ্বরের মতো টিকা-প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে বলে জাতিসংঘ ও গ্যাভি ভ্যাকসিন জোট বুধবার সতর্ক করেছে।

জাতিসংঘ থেকে এএফপি জানায় ,‘গত পাঁচ দশকে টিকা ১৫ কোটিরও বেশি জীবন বাঁচিয়েছে,’ উল্লেখ করে ডব্লিউউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় তহবিল হ্রাস এই কষ্টার্জিত অর্জনগুলোকে ঝুঁকির মধ্যে ফেলেছে।’ টেড্রোস আরো বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান প্রাদুর্ভাব ‘জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং দেশগুলোকে রোগের চিকিৎসার ব্যয় বৃদ্ধির সম্মুখীন করছে।’

উদাহরণস্বরূপ, হামের প্রকোপ ‘বিশেষ করে বিপজ্জনকভাবে ফিরে আসছে।’ ২০২১ সাল থেকে প্রতি বছর হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ২০২৩ সালে এর সংখ্যা আনুমানিক ১ কোটি ৩ লাখে পৌঁছেছে, যা ২০২২ সালের পর থেকে ২০ শতাংশ বৃদ্ধি। এই প্রবণতা ২০২৪ ও ২০২৫ সালেও অব্যাহত থাকবে বলে সংস্থাগুলো মনে করছে ।

বিবৃতিতে বলা হয়, গত ১২ মাসে, ১৩৮টি দেশে হামের প্রাদুর্ভাবের কথা জানা গেছে, যার মধ্যে ৬১টিতে বড় বা বিঘ্নিত প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ২০১৯ সালের পর থেকে ১২ মাসের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও গ্যাভি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। ২৪-৩০ এপ্রিল পর্যন্ত বিশ্ব টিকাদান সপ্তাহের শুরুতে বুধবার বৃবৃতিটি প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪ সালে আফ্রিকায় মেনিনজাইটিস ও হলুদ জ্বরের আক্রান্তও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ক্রমবর্ধমান ভুল তথ্য, জনসংখ্যা বৃদ্ধি ও মানবিক সংকটের মধ্যে এসব রোগের প্রাদুর্ভাব ঘটছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন মানবিক সহায়তায় ব্যাপক হ্রাসের কথা স্পষ্টভাবে উল্লেখ না করে গোষ্ঠীগুলো বলেছে, তহবিল হ্রাস অগ্রগতিকে বিপন্ন করে তুলেছে এবং লাখ লাখ শিশু ও প্রাপ্তবয়স্কদের ঝুঁকির মধ্যে ফেলেছে।

ইউনিসেফের প্রধান ক্যাথেরিন রাসেল আরো জানান, ‘বিশ্বব্যাপী তহবিল সংকট ভঙ্গুর ও সংঘাত-প্রবণ দেশগুলোয় হামের বিরুদ্ধে ১ কোটি ৫০ লক্ষাধিক ঝুঁকিপূর্ণ শিশুকে টিকা দেওয়ার আমাদের ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করছে।’

কোভিড-১৯ মহামারীর পরে দেশগুলো তাদের টিকাদানের বাধাসমূহ পূরণ করার চেষ্টা করা সত্ত্বেও নিয়মিত টিকাদান থেকে বঞ্চিত শিশুদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

২০২৩ সালে, আনুমানিক ১ কোটি ৪৫ লাখ শিশু তাদের সমস্ত নিয়মিত টিকা ডোজ থেকে বাদ পড়েছে, যা ২০২২ সালে ছিল ১ কোটি ৩৯ লাখ।

এই প্রেক্ষাপটে, ২০২৬-২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৮০ লাখ জীবন বাঁচাতে ও ৫০ কোটি শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নিয়ে গ্যাভি ২৫ জুনের প্রতিশ্রুতি শীর্ষ সম্মেলনের আগে কমপক্ষে ৯ বিলিয়ন ডলার তহবিলের আহ্বান জানিয়েছে।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর