বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

বীরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৮ তম শাখা শুভ উদ্বোধন

নাজমুল হোসেন, বীরগঞ্জ
বুধবার, ২১ মে, ২০২৫, ৮:২০ অপরাহ্ন

“স্বল্প সুদে ঋন নিন কর্মসংস্থানের শপথ নিন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মসংস্থান ব্যাংকের আয়োজনে কর্মসংস্থান ব্যাংক এর ২৭৮ তম শাখা শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও ঋন গ্রহীতার মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ মে) বুধবার বিকাল ৩টায় কর্মসংস্থান ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মশিউর রহমান এর সঞ্চালনায় ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ডা. এ এফ এম মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীন আহমেদ, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ, সমাজ সেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নিবেদিতা দাস, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েমসহ উপজেলা পরিষদ কর্মকর্তা, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধ এবং গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ডা. এ এফ এম মতিউর রহমান বলেন, ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান হওয়ায়, কর্মকর্তাদের আন্তরিকতা, ধৈর্য ও সহানুভূতির সাথে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলায় কর্মসংস্থান ব্যাংক বীরগঞ্জ উপজেলা শাখার শুভ উদ্বোধন হয়েছে যা এ উপজেলার মানুষের জন্য কর্মসংস্থান এবং আর্থিক সুবিধার সুযোগ তৈরি করবে বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবে বলে মনে করেন তিনি।
আলোচনা শেষে স্থানীয় উদ্যোক্তা রুমি খাতুনকে সঞ্চিতা কর্মসূচীর আওতায় নার্সারী প্রকল্পে দুই লক্ষ টাকার চেক প্রদান সহ মোট ১৮ জনের মাঝে ঋনের চেক বিতরন করা হয়।

 


এই বিভাগের আরো খবর