শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুপুরে আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

বীর মুক্তিযোদ্ধা পীরজাদা মির্জা সামসুল আলম এর প্রথম মৃত্যুবার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীতের কণ্ঠশিল্পী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর ঢাকা মহানগরের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পীরজাদা শাহ শূফি মির্জা সামসুল আলম চিশতী-নিযামী (রহ.) এর প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাসভবনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরনের আয়োজন করা হয়েছে। এদিন বাদ আছর আজিমপুর কবরস্থানে তার রওজা মোবারকে শ্রদ্ধা নিবেদন ও নিদেহী আত্মার শান্তি কামনা করা হবে।

২০২৪ সালের এই দিনে তিনি বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়।

১৯৫৪ সালের ১ জানুয়ারি ঢাকার ধামরাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মো. শহীদুল্লাহ্ হলের সুপারভাইজার হিসাবে চাকরিতে যোগদান করেন এবং কলাভবনেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যারের ব্যাক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।
তিনি ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭১ এর রণাঙ্গনে ২নং সেক্টরের দেশমাতৃকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ১৯৭৩-৭৪ সালে তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ছাত্র সংসদে জিএস নির্বাচিত হন।
এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ১৯৮১ সাল থেকে লোকসংগীত এর তালিকাভুক্ত কণ্ঠশিল্পী ও বাংলাদেশ বাউল শিল্পী সমিতির সভাপতি ছিলেন।


এই বিভাগের আরো খবর