মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

বেইহাং বিশ্ববিদ্যালয়ের সেরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পেলেন রাণীনগরের তারিকুল ইসলাম

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন

চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ের সেরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পেয়েছেন নওগাঁর রাণীনগরের সন্তান মো: তারিকুল ইসলাম (তাজ)। এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর শ্রেণীতে অসামান্য অবদানের জন্য এই সন্মাননা অর্জন করেন তিনি। চীনের রাজধানী বেইজিংয়ের হাইডিয়ান জেলার সুয়েইউয়ান লু-তে অবস্থিত বেইহাং বিশ্ববিদ্যালয়ের প্রধান কাম্পাসে গত সোমবার দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে অ্যাওয়ার্ড তুলে দেন বেইহাং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ঝাও ওয়েই শেং। এসময় উপস্থিত ছিলেন, বেইহাং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-পরিচালক প্রফেসর ঝাং ঝিহুই, আন্তর্জাতিক স্কুলের উপ-ডিন, প্রফেসর উ সিয়াওজুন, প্রফেসর সু ইউয়ান মিং প্রমুখ।

এ অনুষ্ঠানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তারিকুল ইসলাম সেরা গ্রাজুয়েট এওয়ার্ড পাওয়ার কারণে তার মেইন সুপারভাইজার প্রফেসর সু ইউয়ান মিং অর্থাৎ যার তত্বাবধানে গবেষণা করেছিলেন তিনিও সেরা শিক্ষক অ্যাওয়ার্ড পেয়েছেন! এক কথায় গুরু-শিষ্যের একসঙ্গে বাজিমাত।
এর আগে তিনি চীন দেশের হুনান প্রদেশের রাজধানীতে অবস্থিত চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ম‍েক‍্যানিকাল ইঞ্জিনিয়ারিং -এ স্নাতক সম্মান কৃতিত্বের সাথে সম্পূর্ণ করেন। সেখানেও তিনি সেরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

তার গবেষণা কেন্দ্রীভূত ছিল বিমানের নকশা, মনুষ্যবিহীন আকাশযান, বৈদ্যুতিক উল্লম্ব অবতরণ যান, এরোডাইনামিক্স এবং মেশিন লার্নিং। বর্তমানে তিনি বেইজিং-এর একটি এ্যারোস্পেস কোম্পানিতে এয়ারক্রাফট অ্যারোডাইনামিক ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন বলে জানিয়েছেন তারিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে তার অনুভূতি প্রকাশ মূলক বক্তব্যে বলেন আমার এই অর্জন উৎস্বর্গ করছি, প্রফেসর সু ইউয়ান মিং, বাবা-মা, স্ত্রী এবং দেশের সিনিয়র ভাই ও বন্ধু-বান্ধব এর প্রতি।

জানা যায়, নওগাঁর রাণীনগর উপজেলা সদরের বেলোবাড়ি গ্রামে ১৯৯৮সালের ১২এপ্রিলে জন্মগ্রহন করেন তারিকুল ইসলাম। তার বাবা মো: বুলেট হোসেন রাণীনগর আল-আমিন দাখিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক, মা মোছা: সুলতানা মোফতারুন বেগমও পেশায় একজন শিক্ষিকা। শিক্ষক দম্পত্তির বড় ছেলে তরিকুল ইসলাম ছোট বেলা থেকেই খুব মেধাবী ছিলেন। তিনি বেলোবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে বৃত্তি পেয়ে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন, ২০১৫ সালে এসএসসি’তে জিপিএ-৫ পেয়ে ঢাকার সাভার ল্যাবরেটরি কলেজ থেকে ২০১৭ সালে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করে।

সাভার ল্যাবরেটরি কলেজে প্রতিবছর ভালো ফলাফলের জন্যও একাধিক সম্মাননা – পুরস্কার পেয়েছেন তিনি। পরে স্কলারশীপ পেয়ে চীন দেশের হুনান প্রদেশে অবস্থিত চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’তে উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে চীন দেশে যান বলে জানিয়েছেন তার বাবা মো: বুলেট হোসেন।

তারিকুল ইসলাম (তাজ) এর এই অসামান্য সাফল্যে দেশ ও জাতি গর্বিত। মা-বাবা, পরিবার-পরীজন সহ এলাকাবাসী তারিকুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আল্লাহ তাআলার নিকট তার আগামীর কর্মজীবন সুন্দর সার্থক ও সাফল্য মুন্ডিতের জন্য দোয়া ও আর্শিবাদ করেছে।


এই বিভাগের আরো খবর