উপজেলার ফটিকছড়ি পৌরসভায় দীর্ঘদিনের সংস্কারহীন ও ভরাট হয়ে যাওয়া ‘মরা ধুরুং খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে।
বুধবার দুপুরে ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার সীমান্তবর্তী এলাকায় এ খনন কাজের উদ্বোধন করা হয়। ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য মোহাম্মদ এমরানের ব্যক্তিগত অর্থায়নে বারৈয়ারহাট থেকে পানারখীল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশে খাল খননের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, খালটি ভরাট হওয়ায় দীর্ঘ কয়েক যুগ ধরে কৃষকেরা জলাবদ্ধতা ও কৃষি সংকটে ভুগছিলেন। পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, যা ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, যুবদল নেতা এমদাদ হোসেন, কাউন্সিলর এহসানুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।