রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিশু ও নারীদের ধর্ষণ ও পাচার প্রতিরোধে ওয়াইডব্লিউডিআরসি’র বাজেট বরাদ্দের দাবিতে কর্মশালা ফরিদপুরের নগরকান্দায়  বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ নিহত ৫ কুড়িগ্রাম জেলা যুবদলের আইকন ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা পীরগাছায় ৪ হাজার ৮০০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু ব্যাক্তি উদ্যোগে ফটিকছড়ি মরা ধুরুং খাল খনন কৃষকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালত টিলা কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায়  শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস মাদারগঞ্জে দুই মহিলা মাদককারবারীসহ আটক-৩ শেরপুরে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গর্ভপাতের অভিযোগ জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রীর আনোয়ারায় সড়ক পরিবহন আইনে ৩৬হাজার টাকা জরিমানা খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ আটক-১ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি আবুল কালাম সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক হরিণ শিকারের জের -ফটিকছড়িতে ৫টি বন্দুক উদ্ধার,মামলা দায়ের জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান “শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই : আমিনুল ইসলাম বজলু আনোয়ারায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান

ব্রাজিলের দুর্দান্ত জয়, পারেনি আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ঠিক চার দিন আগে, গত ২৪ জানুয়ারি দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ৬-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তিন দিনের ব্যবধানে আবারও মাঠে নামে দুই দল। তবে এবার ব্রাজিল জিতলেও আর্জেন্টিনা জয়ের মুখ দেখেনি।

সোমবার (২৭ জানুয়ারি) ব্রাজিল অনূর্ধ্ব-২০, আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০—দুই দলেরই ম্যাচ ছিল।এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। একই মাঠে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।

বলিভিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ব্যবধান ২-০ করে ফেলে ব্রাজিল। ১৪ ও ২৮ মিনিটে গোল দুটি করেন গ্যাব্রিয়েল মোসকার্দো ও ব্রেনো বিদোন। দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান কমিয়েছে বলিভিয়া। ৪৭ মিনিটে গোলটি করেন বলিভিয়া অনূর্ধ্ব-২০ দলের মিডফিল্ডার গিলমার সেন্তেলা বাজান। এই ম্যাচে ৬টি হলুদ কার্ড বের করতে হয়েছে রেফারিকে। বলিভিয়া পেয়েছে ৪ হলুদ কার্ড ও ব্রাজিল দেখেছে ২টি।

এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে এগিয়ে যায় কলম্বিয়া। ৩৩ মিনিটে গোল করেন কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলের স্ট্রাইকার অস্কার পেরেয়া। সমতায় ফিরতে আর্জেন্টিনার লেগেছে ৩ মিনিট। ৩৬ মিনিটে সমতাসূচক গোল করেন ক্লদিও এচেভেরি।

গোলের জয়ের পর আর্জেন্টিনার আরেকটি বড় জয়ের অপেক্ষায় ছিল সমর্থকেরা। কিন্তু জয় দূরে থাক, উল্টো কলম্বিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়তে হয়েছে আর্জেন্টাইনদের।

তবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে সবার ওপরেই আছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৪। ২ ম্যাচ খেলে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ব্রাজিল। বলিভিয়া ২ ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি। গ্রুপে পয়েন্ট টেবিলে পাঁচ দলের মধ্যে তারা পাঁচেই আছে।

১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দুইয়ে ইকুয়েডর। চার নম্বরে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১। টুর্নামেন্টের একমাত্র ম্যাচ তারা আজ খেলেছে আর্জেন্টিনার বিপক্ষে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর