শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুপুরে আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

ভুয়া অডিও প্রচারের অভিযোগে বিএনপি নেতা হান্নানের সংবাদ সম্মেলন

শামীম হোসেন সুজন, সোনাতলা (বগুড়া)
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান (বাটালু) তার কণ্ঠ নকল করে ভুয়া অডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭.৩০ টায় সোনাতলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকুল্লা ইউনিয়নের বাসিন্দা রাশেদের মৃত্যুকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠ নকল করে একটি ভুয়া ফোনালাপ তৈরি করেছে। উক্ত অডিওতে তার সঙ্গে মাজেদুর রহমান জুয়েলের কথোপকথন দেখানো হলেও বাস্তবে এ ধরনের কোনো আলাপ কখনোই হয়নি বলে তিনি দাবি করেন।

এম এ হান্নান অভিযোগ করে বলেন, তাকে ও তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তাকে অপরাধী হিসেবে সমাজের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে, যা তার ব্যক্তিগত সম্মান ও রাজনৈতিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। এই ধরনের নোংরা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে এম এ হান্নান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ও প্রযুক্তিনির্ভর বিকৃত অডিও যাচাই-বাছাই ছাড়া যেন কোনো গণমাধ্যমে প্রকাশ বা প্রচার না করা হয়। একই সঙ্গে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি বলেন, প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ভুয়া অডিও প্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।


এই বিভাগের আরো খবর