বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

মস্তিষ্ক ভালো রাখতে বাদামের সঙ্গে খাবেন কোন খাবার

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে নানা ধরনের বড় রোগের ঝুঁকি কমে। মস্তিষ্ক ভালো রাখতে, স্মৃতিশক্তি বাড়াতেও বাদাম খাওয়া উপকারী । তবে বাদামের সঙ্গে কিছু খাবার খেলে মস্তিষ্ক আরও সতেজ হবে। যেমন-

১. বাদামের সঙ্গে ডার্ক চকোলেট খেতে পারেন। ডার্ক চকোলেট প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যাফেইন থাকায় স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বাদামের সঙ্গে এটি মিশিয়ে খেলে শরীরের ভিটামিন ইয়ের ঘাটতিও পূরণ হয়।

২. ব্লুবেরি ও বাদাম (আমন্ড) একসঙ্গে খেলে মস্তিষ্ক আরও সতেজ করবে। এই খাবার খেলে স্মৃতিশক্তিও বাড়বে। কারণ ব্লুবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন থাকে, তাছাড়াও বাদামে ভিটামিন ই থাকে। এসব উপাদান মানসিক চাপ কমাতে সাহায্য করবে।

৩. দই ও বাদাম একসঙ্গে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এটি খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকায় এটি অন্ত্রের জন্য খুব ভালো। আর মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও ভালো কাজ করে। দই আর বাদাম খাওয়া খুব ভালো। কারণ এতে ভিটামিন ই থাকে।

৪.ওটস ও বাদাম একসঙ্গে খান। এতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। তাছাড়াও থাকে ফাইবার। আর বাদামে ভিটামিন ই, ওমেগা ৩ থাকে। যা মস্তিষ্ক আরও সতেজ করতে সাহায্য করে।

৫. নিয়মিত আখরোট ও বাদাম একসঙ্গে খাওয়া খেলে স্মৃতিশক্তি বাড়তে থাকবে। এতে প্রচুর পরিমাণে ডিএইচএ থাকে। যা এক ধরনের ওমেগা । এটি মস্তিষ্কের জন্য খুব ভালো।

৬. পালংশাক ও বাদাম একসঙ্গে খেলে ত্বক-অন্ত্র সবই ভালো থাকবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে। কারণ পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই উপাদান মানসিক চাপ কমাতে খুব সাহায্য করে। তাছাড়া, বাদামে ভিটামিন ই থাকায় মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে।

৭. হলুদ ও বাদাম একসঙ্গে খেতে পারেন। হলুদের প্রচুর পরিমাণে কারকিউমিন থাকে। অন্যদিকে বাদামে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এসব উপিাদান স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে।

৮. মস্তিষ্ক ভালো রাখতে বাদামও ডিম একসঙ্গে খেতে পারেন । এতে স্মৃতিশক্তি বাড়ার পাশাপাশি মানসিক চাপও কমবে। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ই থাকে।

৯. গ্রিন টি ও বাদাম একসঙ্গে খেলে আপনার মানসিক চাপ কমবে। যদি রাতে এই দুটি উপাদান একসঙ্গে খান তাহলে ভালো ঘুমাতেও পারবেন।

১০. কলা ও বাদাম একসঙ্গে খাওয়া খুব ভালো। কলাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, পটাশিয়াম থাকায় এটি মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে। এর ফলে মানসিক চাপ কমে। বাদামে থাকা ভিটামিন ই ত্বকের জন্য খুব ভালো।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর