মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়ন পরিষদের ০১ নম্বর প্যানেল চেয়ারম্যান রুবেল মিয়াকে চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ১৯আগষ্ট ২০২৪ তারিখে ৪৬ ০০,০০০০,০০০০,১৭,৯৯,০০,৪৪,২২,৬৮৪ নং পরিপত্রের আলোকে বর্নিত মুকসুদপুর উপজেলার ৫নং বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ সরকার দীর্ঘদিন অনুপস্থিতি থাকায় জনসেবাসহ ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যত্রুম বিঘ্রিত হওয়ার পরিপ্রেক্ষিতে পরিতোষ সরকারকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি প্রদান করে ৪ ফেব্রুয়ারী-২০২৫ তারিখে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান মহোদয়ের স্বাক্ষরিত ৫নং বহুগ্রাম ইউনিয়ন পরিষদের ০১নম্বর প্যানেল চেয়ারম্যান রুবেল মিয়াকে চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে।।