রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

মুমিনের জীবনে হজের শিক্ষা ও প্রেরণা

অনলাইন ডেস্ক :
বুধবার, ৪ জুন, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অন্যান্য ডেস্ক : হজ ও কোরবানিতে মহান আল্লাহ ইবরাহিম (আ.)-এর আমল, রীতি ও পদ্ধতি অনুসরণ করতে বলেছেন। কেননা এসব আমল মানবজাতিকে মুখাপেক্ষী জীবন, অহংবোধ ও আত্মপূজা থেকে মুক্তি ও স্বাধীনতার সেই সৌন্দর্যমণ্ডিত পোশাক পরিধান করায়; ইহরাম, বিরাণ প্রান্তে অবস্থান, প্রস্তর নিক্ষেপ, সাঈ ও তাওয়াফের সেসব আমল, যা তিনি সম্পাদন করে থাকেন, তা মূলত একত্ববাদের শিক্ষা দেয় এবং বাহ্যিক উপায়-উপকরণ অস্বীকার করে আল্লাহর ওপর আস্থা রাখতে শেখায়। তাঁর রাস্তায় কোরবানি, তাঁর আনুগত্য, অনুসরণ ও সন্তুষ্টিকে নিজের জীবনে কার্যকর করা, স্থায়িত্ব দান করা ও সক্রিয় করে তোলার একটি প্রচেষ্টা মাত্র, যা একই সঙ্গে আচার-অভ্যাস, রসম-রেওয়াজ, মিথ্যা মানদণ্ড ও কৃত্রিম মূল্যবোধের বিরুদ্ধে এক প্রকাশ্য বিদ্রোহ এবং শক্তিশালী ঈমান, সত্যিকার ভালোবাসা, দৃষ্টান্তহীন আত্মত্যাগ, সর্বোন্নত মানের আত্মোৎসর্গ ও স্বার্থলেশহীনতার সংস্কার ও নবায়ন।

হজ সেসব মহত্তম লক্ষ্য, বিশুদ্ধ আবেগ ও প্রেরণা, রুহানি ও ঈমানি মূল্যবোধ, অধিকন্তু সেসব মানবীয় ও ইসলামী ভ্রাতৃত্বের স্থায়িত্ব ও উন্নতির নিশ্চয়তা দেয়, যা কৃত্রিম জাতীয়তা, বংশ-গোত্র ও ভূখণ্ডের সীমিত ও ত্রুটিপূর্ণ মাপকাঠির ঊর্ধ্বের।ইবরাহিম (আ.), তাঁর ইবাদত ও তাঁর চেষ্টা-সাধনা মানবতারূপ বইয়ের নতুন, আলোকোজ্জ্বল ও প্রোজ্জ্বল শিরোনাম। এর থেকে একটি ইতিহাস অন্য ইতিহাস থেকে আলাদা হয়ে যায়।

হজ ও হজ মৌসুমের সব ইবাদত ও আচার এবং মিল্লাতে ইবরাহিমের সন্তানদের মক্কায় এই বার্ষিক সম্মেলন ও সমাবেশ ইবরাহিম (আ.) ও তাঁর নাম উচ্চারণকারী রুহানি সন্তানদের পারস্পরিক সম্পর্ক; সেসব অর্থ, আকিদা-বিশ্বাস ও উদ্দেশ্যে নবায়নের জন্য যথেষ্ট এবং এর ভেতর কেবল এই মিল্লাতের নয়, বরং সমগ্র মানবতার অস্তিত্ব নির্ভর করছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘পবিত্র কাবাঘর, পবিত্র মাস, কোরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন।

এটা এ জন্য যে তোমরা যেন জানতে পারো যা কিছু আসমান ও জমিনে আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ।’(সুরা : মায়িদা, আয়াত : ৯৭)

ইসলাম ও নবুয়তে মুহাম্মদির যুগে এই ঘর হেদায়েত ও ইরশাদ, রুহানিয়্যাত ও লিল্লাহিয়্যাত, মনের খোরাক ও চিত্তের প্রশান্তির এক স্থায়ী কেন্দ্রে পরিণত হয়। যেখানে হজের নিয়ম-নীতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়, রুহ ও অন্তরের শক্তি ও খোরাক সরবারহ করা হয়। সমগ্র উম্মাহ এখান থেকে ধর্মীয় পয়গাম লাভ করে।

গোটা মুসলিমজগৎ প্রত্যেক বছর এখানে একত্র হয়ে আপন ভালোবাসা, আনুগত্য, আত্মসমর্পণ ও আত্মনিবেদনের মূল্য আদায় করে। আল্লাহ তাঁর এই মজবুত রশি ও সুদৃঢ় স্তম্ভের সঙ্গে নিজের গভীর সম্পর্কের প্রমাণ দেন। পৃথিবীর বড় বড় মনীষী ও জ্ঞানী-গুণী, রাজা-বাদশাহ, ধনী-গরিব, রাজনীতিবিদ ও শাসন কর্তৃত্বের অধিকারী ব্যক্তিরা প্রেম-ভালোবাসা ও আবেগ-উদ্দীপনার সঙ্গে এর তাওয়াফ করে।
হজ মুসলিম মিল্লাতের বার্ষিক সমাবেশ ও সম্মেলন। অন্য কথায় বার্ষিক প্যারেড মুসলিম জাতির সত্যবাদিতা, পবিত্রতা এবং তার আসল ও প্রকৃত বনিয়াদের সংরক্ষণের ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ অংশ রয়েছে।

এই দ্বিনকে বিকৃতি, অস্পষ্টতা ও ভেজালের হাত থেকে নিরাপদ রাখা, এই উম্মাহকে তার প্রকৃত উৎস ও আপন মূলের সঙ্গে সম্পৃক্ত রাখা এবং সেসব ষড়যন্ত্র ও বিভ্রান্তির পর্দা উন্মোচনে এই সমাবেশ ও সম্মেলন থেকে যে সাহায্য পাওয়া যায় তা অন্য কিছু থেকে পাওয়া যায় না।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর