মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

মেহেরপুরের অর্থকরী ফসল বাঁধাকপি নিয়ে চিন্তিত চাষিরা

মেহেরপুর প্রতিনিধি
শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৮:১৫ পূর্বাহ্ন

কয়েক মাস যাবৎ পরিচর্যা করে বাজারজাত করার ঠিক আগ মুহূর্তে ফলন বিপর্যয়ের মুখে পড়েছেন মেহেরপুরের বাঁধাকপি চাষিরা। গেল বছর গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষে চাষিরা লাভবান হলেও চলতি মৌসুমে বাজারজাত করার সময় পাতা পচা ও পাতা পোড়া রোগ দেখা দেয়। কপি বিক্রি করতে না পারায় চাষিদের মোটা অংকের টাকা লোকসান গুণতে হচ্ছে। চাষিদের অভিযোগ, কৃষি অফিসের পরামর্শ থেকে তারা বঞ্চিত। আর কৃষি অফিস বলছে, আবহাওয়াজনিত কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজারজাত করার সময় রোগাআক্রান্ত হলে ওষুধ প্রয়োগে কোনো ফল আসবে না বলেও জানান কৃষি বিভাগ। তবে যাদের বাঁধাকপি বাজারজাত করতে দেরি হবে তাদের জন্য ছত্রাক নাশক স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে।মেহেরপুর জেলার অর্থকরী ফসলের মধ্যে অন্যতম বাঁধাকপি। সারা বছরে এ বাঁধাকপি আবাদ হয়। বিশেষ করে গ্রীষ্মকালীন বাঁধাকপি আবাদ চাষিদের জন্য অত্যন্ত লাভজনক হওয়ায় চাষিরা বাঁধাকপি চাষে বেশ আগ্রহী। জেলার আবহাওয়া অনুযায়ী রাজা সান, ট্রপিক স্টার, সুপার সান ও ,ট্রপিক কুইন জাতের বাঁধাকপি চাষ হয়ে থাকে। গেল বছর চাষিরা লাভবান হওয়ায় অনেকেই এ বছর কপি চাষ করেছেন। আবার যাদের বাঁধাকপি পাতা পচা বা পাতা পোড়া রোগের কবলে পড়ে লোকসান করেছেন তারা এ বছর আগাম জাতের বাঁধাকপির আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।মেহেরপুর জেলায় এ বছর সাড়ে ৮০০ হেক্টর জমিতে বাঁধাকপি আবাদ হয়েছে। এর মধ্যে গাংনী উপজেলায় ৫০০ হেক্টর বাঁধাকপির চাষ করা হয়েছে। প্রথম দিকে বাঁধাকপি ক্ষেত বেশ ভালো দেখা গেলেও বাজারজাত করার সময় দেখা দিয়েছে বিপত্তি। হঠাৎ নানা ধরনের ছত্রাক ও পাতা পচা রোগ দেখা দেয়। এ রোগে বাঁধাকপি গায়ে বিভিন্ন দাগ পড়েছে। পাতা পচে কুকড়িয়ে যাচ্ছে। পাতা পচার কয়েকদিনের মধ্যে সমস্ত কপি পচন ধরা ছাড়াও পচনের কারণে বাজারে বিক্রি হচ্ছে না বাঁধাকপি। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে জমিতে গিয়ে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। অনেক চাষি তাদের আবাদকৃত বাঁধাকপি গো খাদ্য হিসেবে নিয়ে যাচ্ছেন। কোনো ছত্রাক নাশক প্রয়োগ করেও কোনো ফল পাচ্ছেন না চাষিরা। বিভিন্ন মাঠের অন্তত ২০০ হেক্টর জমির বাঁধাকপি পাতা পচা রোগে আক্রান্ত হয়েছে।কপি ক্ষেতে রোগ বালাই দেখা দেওয়ায় পরামর্শ নিতে চাষিরা বিভিন্ন জনের কাছে ছুটলেও সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি অফিসারদের দেখা পান না বলেও অভিযোগ চাষিদের। বাধ্য হয়ে বিভিন্ন সার ও কীটনাশক ব্যবসায়ীদের পরামর্শ নিচ্ছেন তারা। তবে কোনো ফলাফল পাচ্ছেন না বলে জানিয়েছেন নওপাড়া গ্রামের চাষি রহিদুল ইসলাম। নওপাড়া গ্রামের বাঁধাকপি চাষি আলী হোসেন জানান, তিনি চলতি মৌসুমে দুই বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেছেন। এ পর্যন্ত জমি তৈরি থেকে শুরু করে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কপি বিক্রি করে এক লাখ টাকা পাবেন বলে আশা করেছিলেন তিনি। কিন্তু শেষ সময়ে পাতা পচা রোগ দেখা দেয়ায় কপি বিক্রি করতে পারছেন না। পচন ধরা বাঁধাকপি এখন গো খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে।এতে লোকসান গুণতে হবে বলে জানান তিনি। গাংনীর কৃষক বকুল হাসেন জানান, গেল বছর পাঁচ বিঘা জমিতে আগাম এটাম জাতের বাঁধাকপির আবাদ করেছিলেন তিনি। হার্ভেস্টিং সময়ে পচন ধরা রোগে আক্রান্ত হয়ে অনেক টাকা লোকসান হওয়ায় এ বছর আবাদ করেননি।গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লাভলী খাতুন জানান, আবহাওয়া অনুকূলে না হওয়ায় গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ ব্যহত হচ্ছে। দিনে প্রচণ্ড গরম ও রাতে ঠাণ্ডা আবহাওয়ার কারণে মেহেরপুরের গাংনীতে বাঁধাকপি ক্ষেতে পচন দেখা দিয়েছে। কয়েকজন চাষি এমন রোগের বিষয়ে আমাকে জানয়েছেন। চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর