বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

রংপুরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৫ মে, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : রংপুরে কোরবানির পশুর হাটে বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। এ সপ্তাহের শুরুতে নগরীর সবচেয়ে বড় পশুর হাট লালবাগে গরু ও ক্রেতার সংখ্যা কম বর্তমানে ক্রেতা-বিক্রেতার সংখ্যা বাড়ছে। বাজারে সব ধরনের গরু থাকলেও ছোট সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। কারো কারো মতে গত বছরের চেয়ে দাম কিছুটা কম। আবার কারো মতে দাম এবার বেশি।

হাটে গিয়ে দেখা গেছে, ছোট সাইজের গরু ৬০ থেকে ৮০ হাজার টাকা দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। মাঝারি সাইজের গরু দেড় থেকে দুই লাখ টাকা, আর বড় গরুর দাম চাওয়া হচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা।

বুধবার লালবাগ হাটে আমিনুল দুটি গরু নিয়ে এসেছেন। দপুর ১টার দিকে তিনি একটি গরু বিক্রি করেছেন ৯০ হাজার টাকায়। তার অন্য দুটি গরু বড় সাইজের। দরদাম করে চলে যাচ্ছেন ক্রেতারা। এই হাটে তার সব গরুই বিক্রি হবে বলে প্রত্যাশা করছেন তিনি।

আমিনুল ইসলামের দাবি, গত বছরের চেয়ে এবার তুলনামূলকভাবে দাম কিছুটা কম।

এদিকে, গত বছরের চেয়ে এবার গরুর দাম বেশি বলে মনে করছেন ক্রেতারা। কাউনিয়া উপজেলার রফিকুল চৌধুরী বলেন, গত হাটের চেয়ে এই হাটে গরুর দাম বেশি। দরদামে না বনলে শুক্রবার খানসামা হাট থেকে গরু কিনব।

নগরীর রবাটসনগঞ্জ এলাকার খামারি শফি মিয়া বলেন, গো-খাদ্যের দাম বেশি হওয়ায় এবার লাভ নাও হতে পারে। তবে আশা করছি গরু ভালো দামেই বিক্রি হবে।

রংপুর প্রাণীসম্পদ অধিদফতর বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ঈদুল আজহায় রংপুর বিভাগের ৮ জেলায় ১৪ লাখ ১২ হাজারের বেশি কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে। এবার ১৯ লাখ ৮০ হাজার ৩৯০টি গরু, মহিষ, ছাগল, উট, দুম্বা, ভেড়াসহ কোরবানির প্রাণী প্রস্তুত করেছেন বিভাগের ১ লাখ ৯৭ হাজার ৪১৪ জন ছোট-বড় খামামি ও গৃহস্থরা। এই বিভাগের ৮ জেলায় মোট চাহিদার চেয়ে প্রায় ৫ লাখ ৬৮ হাজার পশু বেশি রয়েছে।

আরও জানা গেছে, কোরবানির উদ্দেশ্যে ৮ লাখের মত গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন প্রায় আড়াই লাখ খামারি। এছাড়া দুই লাখের বেশি গৃহস্থ প্রায় ১০ লাখ গরু-খাসি প্রস্তুত করেছেন। রংপুর জেলায় কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭৫২টি। আর প্রস্তুত করা হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৩১২টি। এই জেলায় চাহিদার চেয়ে উদ্বৃত্ত রয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫৬১টি। একইভাবে বিভাগের অন্যান্য জেলায় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে কোরবানির পশু।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর